সন্দ্বীপে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাইফুল ইসলাম ইনসাফ    ১০:৩৭ পিএম, ২০২৪-১০-০৮    195

সন্দ্বীপে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিশ্চিত আগামির নির্ভরতায়- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখার আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হহয়। এউপলক্ষে  গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ ৮ অক্টোবর অপরাহ্নে সেনের হাটস্থ শাখা কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক কাজী মোঃ কাইসার হামিদ। প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক সন্দ্বীপ শাখার সহ ব্যবস্থাপক শ্যামল চন্দ্র দত্ত। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম, সন্দ্বীপ

প্রেসক্লাবের সাবেক সিঃ সহ সভাপতি সাইফুল ইসলাম ইনসাফ প্রমুখ। গ্রাহকদের মধ্য উপস্থিত থেকে আস্থা ও মতামত ব্যক্ত করেন বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম সওদাগর, মোঃ আলতাফ হোসেন, হুমায়ুন কবির বাবুল মেম্বার, এটিএম সেলিম,  সুজন কোম্পানী, যতন বণিক, রতন বণিক, এসডিআই সুপারভাইজর  মোস্তাফিজুর রহমান , সিঃশিঃ কারীমুল মাওলা, ব্যবসায়ী সাহাব উদ্দীন, মেহেদী হাসান তালহা, আমির হোসেন, সমবায়ী অলক কান্তি মজুমদার প্রমুখ।  ব্যাংকের সার্বিক অবস্থা নিয়ে বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক কাজী মোঃ কাইসার হামিদ, কাস্টমার কেয়ার ম্যানেজার মোঃ আল আমিন, লোন পারফর্মেন্স অফিসার মোঃ আমিনুর রসুল, জিবি অফিসার মোঃ মেহেদী হাসান। তাঁরা বলেন আইএফআইসি ব্যাংক এক তৃতীয়াংশ সরকারি মালিকানাধীন প্রথম প্রজন্মের সবল ব্যাংক। চৌদ্দ শতাধিক শাখা উপশাখা নিয়ে গঠিত গ্রাহক আস্থার ব্যাংকটি বর্তমানে শক্তিশালী আর্থিক কাঠামো ও দেশ বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে গ্রাহক সেবা দিয়ে চলছে। তিনি আরো বলেন দেশের চলমান আর্থিক অস্থিরতায়ও কোনো গ্রাহককে নগদ অর্থ পেতে বা  অর্থ স্থানান্তরে কোনো সমস্যায় পড়তে হয়নি আইএফআইসি গ্রাহকদের। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখা স্বল্প সময়ে সেবায় গ্রাহকের আস্থা অর্জন করেছে। আমানতের উপর আকর্ষণীয় হারে মুনাফা প্রদান, সহজ শর্তে ঋণ প্রদান, দেশের যে কোনো ব্যাংকের এটিএম বুথ হতে বিনা খরচে টাকা উত্তোলন ও ওয়ান স্টপ সার্ভিস গ্রাহককে আকৃস্ট করছে। যার ফলে হিসাব খোলা ও আমানতের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। সমাবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। গ্রাহকদের নিয়ে কেক, মিস্টি উপভোগ ও আপ্যায়নের মাধ্যমে পুরো আয়োজন উদযাপিত হয়। পুর্বাহ্নে ব্যাংকের শিবের হাট উপশাখায়ও নানা আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

রিটেলেড নিউজ

মীরসরাইয়ের জোরারগঞ্জে ইউসিবি ব্যাংকের উপ-শাখার শুভ উদ্বোধন

মীরসরাইয়ের জোরারগঞ্জে ইউসিবি ব্যাংকের উপ-শাখার শুভ উদ্বোধন

সাদা কাগজ প্রতিবেদক

 রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রা ::: চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে আল-মদিনা শপিং সেন্টার... বিস্তারিত

সন্দ্বীপে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

সন্দ্বীপে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

সাদা কাগজ প্রতিবেদক

সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে ব... বিস্তারিত

চট্টগ্রামে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন প্রকাশ ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার

চট্টগ্রামে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন প্রকাশ ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম বিভাগের প্রতি ৬ জন বাসিন্দার মধ্যে ১ জনের কাছে ব্র্যাকের সেবা পৌঁছেছে। স্বাস্থ্য, শিক্... বিস্তারিত

আস্থা সংকটে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

আস্থা সংকটে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

অকার্যকর ঘোষিত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে নতুন নাম ও পরিচয়ে যাত্রা শুরু করেছে— সম্মিলিত ইসল... বিস্তারিত

শিক্ষার্থীদের সঞ্চয় অভ্যাস গড়ে তুলতে ন্যাশনাল গ্রামার স্কুলে ওয়ান ব্যাংকের উদ্যোগ

শিক্ষার্থীদের সঞ্চয় অভ্যাস গড়ে তুলতে ন্যাশনাল গ্রামার স্কুলে ওয়ান ব্যাংকের উদ্যোগ

‘আজকের ছোট সঞ্চয়ই হতে পারে আগামী দিনের বড় পুঁজি’— এই বার্তা নিয়েই ওয়ান ব্যাংক লিমিটেডে হালিশহর শা... বিস্তারিত

ফ্যাশনে নিজস্ব ছোঁয়া – “আদ্রিতা বুটিকস এন্ড টেইলার্স”

ফ্যাশনে নিজস্ব ছোঁয়া – “আদ্রিতা বুটিকস এন্ড টেইলার্স”

বাংলা ঐতিহ্য, আধুনিক ডিজাইন ও মানসম্পন্ন পোশাক তৈরির এক অনন্য সমন্বয় নিয়ে এগিয়ে চলেছে “আদ্রিতা বু... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত