ই মেইলের স্টোরেজ বাড়াবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট    ০৭:৩৪ পিএম, ২০২৪-১০-০৯    166


ই মেইলের স্টোরেজ বাড়াবেন যেভাবে

তথ্য-প্রযুক্তির যুগে বর্তমানে বার্তা আদান-প্রদানের অন্যতম জনপ্রিয় বাহনের নাম ই-মেইল। আর সেই তালিকায় শীর্ষে রয়েছে জিমেইল। আপনি যদি রেগুলার জিমেইল ব্যবহারকারী হয়ে থাকেন এবং আপনার মেসেজ ডিলিট করার অভ্যাস না থাকে তাহলে এক সময় আপনার স্টোরেজ পূর্ণ হয়ে যাবে। কেননা আপনার জিমেইলের ইনবক্স অবশ্যই ইনফিনিটি স্টোরেজ সমৃদ্ধ না।

তবে এ নিয়ে চিন্তার কিছু নেই। আপনি চাইলে জিমেইলের এই জায়গাকে আরো একটু বাড়িয়ে নিতে পারেন।

আপনি যখন এমন পরিস্থিতিতে পড়তে যাবেন তার কিছু দিন আগেই আপনাকে নোটিফিকেশন এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি খুব শীঘ্রই কোনো ই-মেইল পাঠানো কিংবা গ্রহণ করার ক্ষমতা হারিয়ে ফেলবেন। সাথে সাথে আপনি কোনো ফাইল ও আপলোড করতে পারবেন না।

জিমেইল স্টোরেজ খালি করার উপায়:-

গুগল ড্রাইভে অনেকে ছবি, নথি রেখে দেন। সেখান থেকে ফাইল সাইজ দেখে দেখে ফাইল ডিলিট করে দিতে পারেন। অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে দিন। যে মেইলের অ্যাটাচমেন্ট আর প্রয়োজন নেই, সেটা ডিলিট করে দিন। কীভাবে?

মেইল খুলে সার্চ বারে গিয়ে লিখুন, 'has:attachment larger:10M'- এটা লিখে সার্চ করলে ১০ এমবি-বেশি সাইজের যত অ্যাটাচমেন্ট রয়েছে তা দেখাবে, সেগুলো ধরে ডিলিট করে দিতে পারেন। এরপর ট্র্যাশ ফোল্ডার থেকেও ডিলিট করুন সব।

স্প্যাম মেসেজেও সমস্যা। জিমেল অ্যাকাউন্টে স্প্যাম ফোল্ডারে অনেক মেসেজ আসে। ওই ফোল্ডারে গিয়ে মেইলের তালিকার উপরে একটি বক্স রয়েছে, সেখানে টিক করে, সব মেসেজ একসঙ্গে ডিলিট করলেই অনেকটাই ফাঁকা হয়ে যাবে স্টোরেজ।

গুগল ফটোতে গিয়েও জায়গা বের করা যায় https://photos.google.com/settings- এখানে যান। সেখানে নিয়ে নিজের গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন। এবার upload quality-তে Original এর বদলে High Quality অপশন বেছে নিন। এর পরে আগের আপলোড করা ছবিও হাই কোয়ালিটি ইমেজ হয়ে বেশ কিছুটা জায়গা বাঁচাবে।

জিমেইলের স্টোরেজ বাড়াবেন যেভাবে:-

জিমেইলে জমা হওয়া মেইলের অধিকাংশই বহু মাস বা বছর পুরোনো। ইমেইল জমে থাকার ফলে দ্রুত স্টোরেজ শেষ হয়ে যায়। প্রতি জিমেইল অ্যাকাউন্ট ১৫জিবি স্টোরেজ ফ্রি দিয়ে থাকে গুগল। ফলে স্টোরেজ শেষ হলে বিপত্তি বাধে। অপ্রয়োজনীয় ইমেইলের ভিড়ে প্রয়োজনীয় মেইল খুঁজে পাওয়া অবশ্য দুরূহ। কিছু বিষয় অনুসরণ করলে দ্রুতই সব পুরোনো ইমেইল চিহ্নিত করে ডিলিট সম্ভব। যা স্টোরেজ বাড়াতে সহায়তা করবে।

কীভাবে খুঁজবেন পুরোনো ইমেইল:-

প্রথম জিমেইল ওপেন করে সার্চবারে গিয়ে ‘ওল্ডার দ্যান’ লিখে সার্চ করতে হবে। সার্চ অপশন আসলে সেখানে ক্লিক করে টাইম ফ্রেম নির্বাচন করার সুযোগ থাকবে। সার্চ বারে ফাইলের আকার নির্বাচন করা যাবে। সহজে বড় অ্যাটাচমেন্ট থাকা ফাইল বেছে নেওয়ার সুযোগ থাকবে।

ইমেইল ট্র্যাশ:-

ডিলিট করতে চাওয়া ইমেইলের পাশে টিক মার্ক বক্সে থাকবে, সেখানে ক্লিক করতে হবে। স্ক্রিনে ট্র্যাশ আইকন আসবে। এটিতে ক্লিক করে নিতে হবে। বাম দিকে সাইডবারে ট্র্যাশ লেবেল থাকবে। সেখানে ‘এম্পটি ট্র্যাশ নাউ’ অপশনে ট্যাপ করতে হবে। ফলে চিহ্নিত সব ইমেইল স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে। এভাবেই বাড়ানো যাবে স্টোরেজ।


রিটেলেড নিউজ

‘ছায়া মন্ত্রিসভা’ কী, এটি কতটুকু কার্যকর

‘ছায়া মন্ত্রিসভা’ কী, এটি কতটুকু কার্যকর

দেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ আলোচনায় এসেছে ‘শ্যাডো ক্যাবিনেট’ বা ‘ছায়া মন্ত্রিসভা’। বিএনপির সরকা... বিস্তারিত

মোবাইল ব্যবহার নিয়ে যে পরামর্শ জয়া আহসানের

মোবাইল ব্যবহার নিয়ে যে পরামর্শ জয়া আহসানের

মানুষের প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। তাই সম্ভব হলে এবং ... বিস্তারিত

স্মার্ট সন্দ্বীপ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই - আমজাদ হোসেন

স্মার্ট সন্দ্বীপ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই - আমজাদ হোসেন

সন্দ্বীপে ‘কারিগরি শিক্ষা: রাজনীতিবিদদের করণীয় ও টেকসই উন্নয়নের রোডম্যাপ’ শীর্ষক সেমিনারে স্মা... বিস্তারিত

একজনের নামে সর্বোচ্চ ১০টি সিম

একজনের নামে সর্বোচ্চ ১০টি সিম

ডেস্ক রিপোর্ট

একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বাধিক ১০টি মোবাইল ফোন সিম ব্যবহার করতে পারবেন। এর ... বিস্তারিত

প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়তে সন্দ্বীপে যুব দিবস পালিত

প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়তে সন্দ্বীপে যুব দিবস পালিত

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগত... বিস্তারিত

প্রযুক্তির সম্ভাবনার মাঝে প্রতারণার ভয়াল ছায়া

প্রযুক্তির সম্ভাবনার মাঝে প্রতারণার ভয়াল ছায়া

ডেস্ক রিপোর্ট

শুনতে কল্পবিজ্ঞান মনে হলেও, এখন আর তা শুধুই কল্পনা নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে ভয়েস ক্লোনি... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত