মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৩ এএম
পূজা উপলক্ষে নিজের বাড়ির পূজার মণ্ডপ সাজাচ্ছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। জানিয়েছেন আত্মীয় স্বজনদের জন্য নতুন পোশাকও কিনেছেন তিনি।
পূজা উপলক্ষ্যে স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, কসবার বাড়িতে পূজা উদযাপন করবেন তিনি। এই পূজায় বাড়িতে লাল-হলুদ রঙের মণ্ডপ তৈরি হয়েছে। মিমি চক্রবর্তী প্রতিদিন জিম থেকে ফেরার সময় একবার মণ্ডপের কাজ দেখতে যান। একমাস আগেই পরিবার পরিজনদের জন্য নতুন পোশাক কিনেছেন। তবে নিজের জন্য রেখেছেন অন্যরকম উপহার। তাহলো নিজেকে ভালো রাখা।
নিজেকে ভালো রাখার একটা জন্য সুন্দর একটি পরিকল্পনা সাজিয়েছেন মিমি। দশ বছর পরে কী হবেন,
সেই বিষয়ে কোনো পরিকল্পনা নেই তবে প্রতিটি মুহূর্ত উপভোগ্য করে তুলতে চান এই নায়িকা।
মিমি চক্রবর্তী বলেন, ‘আমি খুব আনন্দে থাকতে চাই আর ভালো করে ঘুমাতে চাই। কে কী বলল, আমিই বা কাকে কী বললাম সেসব নিয়ে প্রভাবিত হতে চাই না। প্রতিটি মুহূর্তে ভালো থাকতে চাই। দশ বছর পরে কী হবে তা আগাম ভাবতে চাই না। একজন নারী যদি একা জীবন কাটান, তাতে অনেকগুলো বিষয় জড়িয়ে থাকে। তবে তার মানে এই নয় যে একাকীত্ব তাকে গ্রাস করছে। আমার মনে হয় যদি কেউ একবার একা থাকা শিখে যায়, তবে তার থেকে শক্তিশালী নারী আর কেউ নেই। আমি বিশ্বাস করি নিজের মতো করে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার শোবার ঘর আর পোষ্য সারমেয় (কুকুর)-কে ছাড়া পৃথিবীর কোথাও থাকতে চাই না।’
বিয়ে করবেন কিনা-প্রসঙ্গে মিমি চক্রবর্তী বলেছেন, ‘এক মুহূর্তের জন্যও মনে হয় না আমার একটা বিয়ে হোক, সংসার হোক। মিমি সিঙ্গেল জীবনকেই পরিপূর্ণ এবং স্বাধীন জীবন বলে মনে করেন।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই প্রকাশ্যে আসছে অনেকের মনের ক্ষোভ-বিক্ষোভের কথা। ... বিস্তারিত
বলিউড তারকা কিয়ারা আদভানি সাধারণত ব্যক্তিজীবন নিয়ে খুব কম কথা বলেন। কিন্তু এবার মাতৃত্ব, মানসিক প... বিস্তারিত
শামছুল আরেফিন শাকিল :বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবার ঈদ উদযাপনে নিয়ে এসেছে নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্... বিস্তারিত
ছোট পর্দার অভিনেতা জাহের আলভী এবার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ ... বিস্তারিত
ভালো নেই সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার এবারের ভালোবাস দিবস কেটেছে হাসপাতালের বিছা... বিস্তারিত
দেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিং করতে দেশ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত