কাজ শেষ করেছেন অপু করেননি সাকিব

রিয়াজ উদ্দিন মাসুম, সীতাকুণ্ড    ০৩:৫৮ পিএম, ২০২৪-১০-১০    100

 কাজ শেষ করেছেন অপু করেননি সাকিব

চলচ্চিত্র নির্মাণে ২০২১-২২ অর্থবছরে প্রযোজক হিসেবে অনুদান পেয়েছিলেন ঢালিউডের দুই তারকা ও সাবেক দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। ইতোমধ্যে সেই অনুদান দিয়ে সিনেমা বানিয়ে মুক্তিও দিয়েছেন অপু। দায়িত্ব নিয়ে শেষ করেছেন কাজটা। এদিকে অপু কাজটি শেষ করতে পারলেও, ব্যর্থ হয়েছেন শাকিব। বানানো তো দূরের কথা, এখনও সিনেমা সম্পর্কিত কোনো কাজই শুরু করতে পারেননি তিনি।
গত ঈদুল আজহায় মু্ক্তি পায় সরকারি অনুদানপ্রাপ্ত ও অপু অভিনীত-প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’। বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের গল্পে নির্মিত সিনেমাটি বানিয়েছেন বন্ধন বিশ্বাস। সিনেমায় অপুর সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, আজম খান প্রমুখ।

অন্যদিকে সিনেমা বানানোর কোনো প্রস্তুতিই ছিল না শাকিবের। নিয়ম অনুযায়ী অনুদানের চেক পাওয়ার নয় মাসের মধ্যে সিনেমা নির্মাণ করে তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা। তবে চলচ্চিত্র নির্মাণে দেরি হলে যুক্তিসংগত কারণ দেখিয়ে আবেদন করে সময়ও বাড়িয়ে নেওয়া যায়। কিন্তু সে রকম কোনো আবেদন শাকিব করেছেন বলে জানা যায়নি।
এ প্রসঙ্গে শাকিবের ওই সিনেমার পরিচালক হিমেল আশরাফ জানান, তার অনুদান পাওয়া ‘মায়া’ সিনেমাটি বানাবেন না তিনি। তবে নতুন দুটি চলচ্চিত্রের প্রস্তুতি নিচ্ছেন। যার একটিতে থাকবেন শাকিব।
সরকারি অনুদানের টাকায় ‘মায়া’ সিনেমাটি কি অন্য কোনো নির্মাতাকে দিয়ে করাবেন কী না? সে রকম কোনো তথ্যও এখন পর্যন্ত শাকিবের পক্ষ থেকে জানানো হয়নি। তবে চিত্রনায়কের বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, ‘মায়া’ সিনেমার জন্য পরিচালক খুঁজছেন শাকিব। নতুন নির্মাতা পেলে শিগগিরই কাজ শেষ করবেন সিনেমার। এক্ষেত্রে আপাতত ‘মায়া’সিনেমা নির্মাণের জন্য শাকিবের পছন্দের পরিচালকদের তালিকায় রয়েছেন অনন্য মামুন ও রায়হান রাফী।

রিটেলেড নিউজ

তৃণমূলের প্রচারে গেছি, শিল্পী হিসেবে অনেক চাপ থাকে: শ্রাবন্তী

তৃণমূলের প্রচারে গেছি, শিল্পী হিসেবে অনেক চাপ থাকে: শ্রাবন্তী

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই প্রকাশ্যে আসছে অনেকের মনের ক্ষোভ-বিক্ষোভের কথা। ... বিস্তারিত

মাতৃত্ব বদলে দিয়েছে কিয়ারাকে, বলতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী

মাতৃত্ব বদলে দিয়েছে কিয়ারাকে, বলতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী

বলিউড তারকা কিয়ারা আদভানি সাধারণত ব্যক্তিজীবন নিয়ে খুব কম কথা বলেন। কিন্তু এবার মাতৃত্ব, মানসিক প... বিস্তারিত

ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’

ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’

শামছুল আরেফিন শাকিল :বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবার ঈদ উদযাপনে নিয়ে এসেছে নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্... বিস্তারিত

গোপন বিয়েসহ প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আলভীর

গোপন বিয়েসহ প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আলভীর

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী এবার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ ... বিস্তারিত

ব্রেন টিউমারে আক্রান্ত, হাসপাতালে ভর্তি তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারে আক্রান্ত, হাসপাতালে ভর্তি তানিয়া বৃষ্টি

ভালো নেই সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার এবারের ভালোবাস দিবস কেটেছে হাসপাতালের বিছা... বিস্তারিত

ভোট দিতে পারছেন না, যা বললেন তাসনিয়া ফারিণ

ভোট দিতে পারছেন না, যা বললেন তাসনিয়া ফারিণ

দেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিং করতে দেশ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত