বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৪ এএম
চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা ও বন্যা পরবর্তী পুনর্বাসন বিষয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীকের মতবিনিময় সভা আজ ১০ অক্টোবর সকালে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, র্যাব, এনএসআই, আনসার ও ভিডিপি ও বিভিন্ন সরকারি
দপ্তরের উর্ধ্বতন কর্মকতাগণসহ জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপদেষ্টা ফারুক ই আজম বলেন, সুন্দর ও সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশ। দুর্ভাগ্যজনকভাবে নানা অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে আমাদেরকে বিপর্যস্ত পর্যায়ে পড়তে হয়েছে। ২০২৪ এর ছাত্রজনতার বিজয় অতীতের সকল অব্যবস্থাপনা ও দুর্নীতি প্রতিরোধ এবং পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে। আমি বিশ্বাস করি যদি সকলে এক সুরে গাইতে পারি, সকলকে এক সুতোই গাঁথতে পারি তবে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।
উপদেষ্টা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, এবারের দুর্গাপুজায় নির্বাহী আদেশে ১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এটি যেন সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয় সে জন্য সকল মহলের সাথে আলোচনা করবো।
তিনি আরো বলেন, আইন প্রণীত হয় মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার জন্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিংবা খ্রিস্টান, আমরা কেউ খণ্ডিত মানুষ নয়। সকলে মিলেই আমাদের বাংলাদেশ।
তবে সচেতন থাকতে হবে প্রত্যেক নাগরিক আইনের সম অধিকার পাচ্ছে কিনা এবং সেটি নিশ্চিত করতে আমরা কাজ করছি।
সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, কোন ঘটনা ঘটার সাথে সাথে যাচাই বাছাই না করে এবং সিদ্ধান্ত না নিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ জানান।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত