মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৩ এএম
অনেকটা একাই লড়েন নিগার সুলতানা জ্যোতি।
এদিকে সুবিধা করতে পারেননি বোলাররাও। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের তেমন চাপেই ফেলতে পারেননি টাইগারদল।
বৃহস্পতিবার শারজাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান করে বাংলাদেশ।
পরে ওই রান ১২ ওভার ৫ বলেই তাড়া করে ফেলে ক্যারিবীয় মেয়েরা।
টস হেরে ব্যাট করতে নেমে ১৮ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশের মেয়েরা।
চতুর্থ ওভারের প্রথম বলে স্টাম্পিং হয়ে ১২ বলে ৯ রান করে ফেরেন ওপেনার সাথী রাণী। পাওয়ার প্লের শেষ বলে আরেক ওপেনার দিলারা আক্তারও বোল্ড হন রামহারাকের বলে। ১৮ বলে ১৯ রান করেন তিনি।
ছয় ওভারে ৩৩ রান তোলার পর বাংলাদেশের হাল ধরেন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। ৪৩ বলে ৪০ রান আসে জুটি থেকে। ২২ বলে ১৬ রান করে রামহারাককে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন সোবহানা মোস্তারি।
তার বিদায়ের পর দ্রুতই আরও দুটি উইকেট হারিয়ে ভালো অবস্থা থেকে চাপে পড়ে যায় বাংলাদেশ। এফি ফ্লেচারের টানা দুই বলে ফেরেন স্বর্ণা আক্তার ও তাজ নেহার। তারা ফেরার পর জ্যোতির সঙ্গী হন রিতু মণি। এই জুটিতে ভর করেই একশ পার করতে পেরেছে বাংলাদেশ।
যদিও রিতু মণি ফিরে গেছেন আগেই। রামহারাকের ওভারে ১৩ বলে ১০ রান করে ক্যাচ দেন তিনি। জ্যোতির সঙ্গে ২৩ বলে ২১ রানের জুটি গড়েন রিতু। শেষ ওভারে আউট হওয়ার আগে ৪৪ বলে ৩৯ রান করে ফেরেন জ্যোতিও। রান তাড়ায় নেমে প্রথম ছয় ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান তোলে বাংলাদেশ। অষ্টম ওভারে গিয়ে প্রথম উইকেট এনে দেন মারুফা আক্তার। ২২ বলে ৩৪ রান করা ওপেনার হেইলেই ম্যাথিউজকে বোল্ড করেন তিনি। ১৬ বলে ২২ রান করা আরেক ওপেনার শেরমিন ক্যাম্পবেলকে আউট করেন নাহিদা আক্তার। এছাড়া আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। আর ৭ বলে ১৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডিয়ান্ড্রা ডটিন।
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০... বিস্তারিত
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০... বিস্তারিত
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০... বিস্তারিত
চট্টগ্রাম নগরে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প... বিস্তারিত
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়ে বিশ্ব ক্রিকেটে শোরগোল ফেলে ... বিস্তারিত
সুস্থ দেহে সুস্থ মন”—এই স্লোগানকে সামনে রেখে তরুণদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ করেছেন ইসলামী আ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত