মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ এএম
একাদশ ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৩’-এ রৌপ্য সম্মাননা অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ফোরজি এবং মোবাইল নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা পিএলসি। এ পুরস্কারের মাধ্যমে করপোরেট গভর্ন্যান্স চর্চায় শ্রেষ্ঠত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি পেল অপারেটরটি।
ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) উদ্যোগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। গত ৯ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে রবি।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) এম. রিয়াজ রশীদের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খাইরুজ্জামান মজুমদার। এ সময় আইসিএসবির করপোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান এম. নুরুল আলম উপস্থিত ছিলেন।
রবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানি সেক্রেটারিয়েটের অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. শহীদুর রহমান, ভ্যাস অ্যান্ড নিউ বিজনেসের জেনারেল ম্যানেজার মহিউদ্দিন সিদ্দিক, স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার নিয়াজ মোহাম্মদ সিদ্দিকী এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ম্যানেজার খন্দকার নাসির উদ্দিন মাহমুদ।
রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রা ::: চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে আল-মদিনা শপিং সেন্টার... বিস্তারিত
সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে ব... বিস্তারিত
চট্টগ্রাম বিভাগের প্রতি ৬ জন বাসিন্দার মধ্যে ১ জনের কাছে ব্র্যাকের সেবা পৌঁছেছে। স্বাস্থ্য, শিক্... বিস্তারিত
অকার্যকর ঘোষিত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে নতুন নাম ও পরিচয়ে যাত্রা শুরু করেছে— সম্মিলিত ইসল... বিস্তারিত
‘আজকের ছোট সঞ্চয়ই হতে পারে আগামী দিনের বড় পুঁজি’— এই বার্তা নিয়েই ওয়ান ব্যাংক লিমিটেডে হালিশহর শা... বিস্তারিত
বাংলা ঐতিহ্য, আধুনিক ডিজাইন ও মানসম্পন্ন পোশাক তৈরির এক অনন্য সমন্বয় নিয়ে এগিয়ে চলেছে “আদ্রিতা বু... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত