সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০১:৫০ এএম
আগামী সপ্তাহের যেকোন দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ গ্রহণ করার কথা রয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনের। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি চট্টগ্রাম নগরীকে ক্লিন, গ্রিন ও স্বাস্থ্যসম্মত নগর হিসেবে গড়ে তুলতে চান। একইভাবে বাকি সব সেবা সংস্থার সঙ্গে সমন্বয় সভার মাধ্যমে দূরত্ব কমিয়ে একসঙ্গে মিলেমিশে মহানগরের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ১০ অক্টোবর গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
ডা.শাহাদাত বলেন, ‘আদালতের রায়ের পর আমাকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মেয়র হিসেবে দায়িত্ব নিতে এখন আর কোন জটিলতা দেখছি না। বর্তমানে শারদীয় দুর্গাপূজার কারণে সরকারি বন্ধ চলছে। আশা করছি বন্ধের পর আগামী সপ্তাহের যেকোনও দিন শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ সংক্রান্ত কাগজপত্র পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রসেসিং শুরু করেছেন। প্রসেসিং শেষ হলেই শপথ গ্রহণের আয়োজন করা হবে।’
মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোন কাজটির প্রতি গুরুত্ব দেবেন? এমন প্রশ্নে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বর্তমানে চট্টগ্রাম নগরী একটি অপরিচ্ছন্ন শহরে রূপ নিয়েছে। এ কারণে ডেঙ্গু রোগে আক্রান্তের হারও দিন দিন বাড়ছে। তাই চট্টগ্রাম মহানগরকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটিতে রূপান্তরে অগ্রাধিকার দেওয়া হবে।’
তিনি বলেন, ‘চট্টগ্রাম নগরীর আরেকটি বড় সমস্যা জলাবদ্ধতা। জলাবদ্ধতা নিয়ে প্রকল্প চলমান আছে। চলমান প্রকল্পগুলো যাতে দ্রুত শেষ করে নগরবাসীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হবে।’
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্à... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলà¦... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার à¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত