সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০১:০৩ এএম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাপানের পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়াদের সংগঠন নিহন হিদানকিও’র এ বছরের নোবেল শান্তি পুরস্কার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় নিহন হিদানকিওকে অভিনন্দন জানিয়ে বলেন, পরমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তির প্রতি এ সংস্থার অবিচল অঙ্গীকার আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক।
২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূস বলেন, হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহতা কখনো ভুলে না যাওয়া নিশ্চিত করতে এ সংগঠনের সমর্থন ও নিরলস প্রচেষ্টা আমাদের নিরাপদ বিশ্ব অর্জনের
অন্বেষায় গভীরভাবে অনুরণিত হয়।
বার্তায় বলা হয়, আপনাদের সাহসিকতা ও আত্মনিবেদনের জন্য আবারো কৃতজ্ঞতা ও উষ্ণ অভিনন্দন জানাই।
নিহন হিদানকিও ‘পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার জন্য’ ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছে।
শুক্রবার নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে নোবেল পুরস্কার দেওয়ার সময় নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ডব্লিউ. ফ্রিডনেস বলেন, ‘পারমাণবিক অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয়’ এ কথা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করার জন্য’ সংগঠনটিকে এ পুরষ্কার দেওয়া হয়েছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা à¦... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্তà§... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে à¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত