মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৩ এএম
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের পথ সহজ করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান।অজিদের কাছে বড় ব্যবধানে হেরে সেমিফাইনালের পথ কঠিন করেছে পাকিস্তান। অন্যদিকে টানা তিন জয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
শনিবার আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে মাত্র ৮৩ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। জবাব দিতে নেমে ৫৪ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে অজি মেয়েরা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাট করতে থাকেন দুই অজি ওপেনার বেথ মুনি এবং অ্যালিশা হেলি। তবে ইনিংস বড় করতে পারেননি মুনি। ১৫ বলে ১৫ রান করে তিনি
আউট হলে, ২৩ বলে ৩৭ রান করে আহত হলে মাঠ ছাড়ে আরেক ওপেনার অ্যালিশা হেলি।
এরপর অ্যাশলেঘ গার্ডনারকে সঙ্গে নিয়ে রান তুলতে থঅকে এলিশা পেরি। শেষ পর্যন্ত গার্ডনারের ৭ রান এবং পেরির অপরাজিত ২২ রানে ভর করে ৫৪ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে ছয়বারের চ্যাম্পিয়নরা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ৭ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মুনিবা আলী। ৬ বলে ৩ রান করে তাকে সঙ্গ দেন সাদাফ সামাস। এদিন ইনিংস বড় করতে পারেননি সাদিরা আমিন।
১৮ বলে ১২ রান করে ফেরেন এই পাক ওপেনার। এরপর ওমাইমা সোহেল ৩ রান এবং ১০ বলে ১০ রান করে আউট হন নিদা দার। তবে ইমাম জাভেদকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আলিয়া রিয়াজ। কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউই।
ইরাম জাভেদ (১২), তুবা হাসান (৩), আরুব শাহ (১), সাশ্রা সান্ধু (০) এবং শেষ দিকে ৩২ বলে ২৬ রান করে আলিয়া রিয়াজ আউট হলে ৮২ রানে অলআউট হয় পাকিস্তান।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন অ্যাশলেঘ গার্ডনার।
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০... বিস্তারিত
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০... বিস্তারিত
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০... বিস্তারিত
চট্টগ্রাম নগরে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প... বিস্তারিত
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়ে বিশ্ব ক্রিকেটে শোরগোল ফেলে ... বিস্তারিত
সুস্থ দেহে সুস্থ মন”—এই স্লোগানকে সামনে রেখে তরুণদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ করেছেন ইসলামী আ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত