ওজন বাড়ান

ডেস্ক রিপোর্ট    ০১:৫৪ পিএম, ২০২৪-১০-১৩    95


ওজন বাড়ান

ওজন কমানো কষ্টকর যাত্রা এ কথা সবাই মানবেন। তবে ওজন বাড়ানোও কারও কারও জন্য কষ্টকর হতে পারে। বেশি কিংবা কম ওজন দুটোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই বয়স, উচ্চতা ও লিঙ্গভেদে সঠিক ওজন বজায় রাখা গুরুত্বপূর্ণ।
অনেকে ওজন কমানোর সহজ উপায় হিসেবে বেশি বেশি ফাস্টফুড, জাঙ্কফুড ধরনের খাবার খেয়ে থাকেন। কিন্তু এটি মোটেও স্বাস্থ্যকর উপায় নয়। এর বদলে খেতে হবে পুষ্টিকর খাবার।
পুষ্টিবিদের মতে, আমাদের ওজন বাড়ানোর কাজে ফল দারুণ কার্যকরী হতে পারে। তবে সব ফল নয়, পরিচিত কয়েকটি ফল এই কাজে আপনাকে সাহায্য করতে পারে। সেসব ফল নিয়মিত খেলে ওজন বাড়বে স্বাস্থ্যকর উপায়ে।
চলুন তবে জেনে নেয়া যাক ওজন বাড়াতে কোন ফলগুলো নিয়মিত খাবেন-
১. কলা
স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে প্রতিদিন খেতে পারেন কলা। এই ফল কিন্তু আমাদের শরীরের জন্যও ভীষণ উপকারী। সেইসঙ্গে একটি কলায় থাকে ১৪ গ্রাম শর্করা, ৩ গ্রাম ফাইবার এবং ১০৫ ক্যালরি। যে কারণে উপকারী ফল কলা স্বাস্থ্যকর উপায়ে ওজন বৃদ্ধিতে সাহায্য করে। প্রতিদিন সকালে দুটি করে কলা খেলে এক্ষেত্রে উপকার পাবেন।
২. আম
আমের মৌসুমে নিয়মিত পাকা আম খেলেও আপনার ওজন বৃদ্ধি পাবে স্বাস্থ্যকর উপায়ে। কারণ প্রতি ২০০ গ্রাম আমে পাওয়া যায় ১৫০ ক্যালোরি। তাই যাদের ওজন কম এবং ওজন বাড়াতে চাচ্ছেন তারা আমের সময়ে নিয়মিত আম খেলে ওজন বাড়ানো সহজ হবে।
৩. আঙুর
মিষ্টি আর সুস্বাদু ফল আঙুর খেতে কে না পছন্দ করে! বিদেশি ফল হলেও এটি আমাদের দেশে বেশ সহজলভ্য। তাই ওজন বাড়াতে চাইলে এই ফল নিয়মিত খেতেই পারেন। কারণ নিয়মিত আঙুর খেলে ওজন বাড়ানো সহজ হয়। এই ফলে থাকে পর্যাপ্ত ক্যালরি। প্রতি ১০০ গ্রাম আঙুরে ৬৭ ক্যালরি পাওয়া যায়। যে কারণে এটি স্বাস্থ্যকর উপায়ে ওজন বৃদ্ধি করে।
৪. আনারস
আনারসের মিষ্টি স্বাদ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। শুধু তাই নয়, সুস্বাদু এই ফল ভীষণ পুষ্টিকরও। আপনি কি জানেন যে এই ফল আপনার ওজন বাড়ানোর ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা রাখতে পারে? আনারসে থাকে প্রচুর শর্করা। যে কারণে প্রতিদিন আনারস খেলে তা স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে কাজ করে।


রিটেলেড নিউজ

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পালন:

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পালন:

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য উদ্‌যাপন এবং সংস্থার স্মরণিকা “স্প... বিস্তারিত

তেঁতুল শুধু টক নয়, পুষ্টিগুণেও ভরপুর

তেঁতুল শুধু টক নয়, পুষ্টিগুণেও ভরপুর

তেঁতুলের নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে। টক স্বাদের এই ফলটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, শরীরের ... বিস্তারিত

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে যে ৫ তেল

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে যে ৫ তেল

কোলেস্টেরলের সমস্যায় যারা ভুগছেন তাদের হাজার বিধি-নিষেধ মেনে খাওয়া-দাওয়া করতে হয়। কোলেস্টেরলের স... বিস্তারিত

সন্দ্বীপে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

সন্দ্বীপে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

জাতীয় ইমার্জেন্সি হাম রুবেলা টীকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সফল করার লক্ষে সন্দ্বীপে প্রথম শ্রে... বিস্তারিত

ঈদের ছুটিতেও সন্দ্বীপে থেমে নেই স্বাস্থ্যসেবা

ঈদের ছুটিতেও সন্দ্বীপে থেমে নেই স্বাস্থ্যসেবা

মো. মাইন উদ্দিন, সন্দ্বীপ

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:ঈদের ছুটিতে যখন অনেক সরকারি দপ্তরে স্বাভাবিক কার্যক্রম সীমিত থাকে... বিস্তারিত

 অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর তত্ত্বাবধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর তত্ত্বাবধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ফ্রি মেডিক্যাল ক্যাম্প অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানেসন্দ্বীপ জেনারেল ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত