সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৯:১৪ এএম
গত কয়েকদিন ধরে চলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্থিতিশীল এবং মূল্য স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, কৃষি বিপণন অধিদপ্তর এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে অভিযান। তারই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর কর্ণফুলী কমপ্লেক্স, ষোলোশহর বাজারে বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।এ সময় বাজারে ডিম, মুরগী, কাঁচা শাকসবজি আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশ প্রদান করে টাস্কফোর্স। এসময় ইমন ট্রেডার্স নামক একটি ডিমের দোকানে মূল্য তালিকা বোর্ডে লিখিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রয় করায় কৃষি বিপণন আইন ২০১৮ এবং কৃষি বিপণন বিধি
২০২১ অনুযায়ী পাঁচ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়। একই সাথে এ ধরনের অপরাধ পুনরায় না ঘটানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি কুমিল্লা ডিমের দোকান নামক আরেকটি প্রতিষ্ঠানে কৃষি বিপণন লাইসেন্স না থাকা এবং মূল্য তালিকা বোর্ডে লিখিত মূল্যের চেয়ে ভিন্ন মূল্যে ডিম বিক্রয় করায় সতর্কতামূলক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মূল্য তালিকা থেকে অধিক মূল্য রাখা, লাইসেন্স না রাখা ও মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ২৮০০০ টাকা জরিমানা করা হয়।
বাজারে ব্যবসায়ীদের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ করা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে রাখা, ট্রেড লাইসেন্স ব্যতীত পণ্য সরবরাহ /বিক্রি না করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এসব যথাযথভাবে মেনে না চললে প্রয়োজনে প্রতিষ্ঠান সিলগালা করাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে মর্মে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন ও মো. মঈনুল হাসান। উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সহকারী পরিচালক রানা দেব নাথ, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জী, শিক্ষার্থী প্রতিনিধি জুবাইরুল আলম মানিক ও তাওহীদুল ইসলাম সাঈদ।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত