নগরীর আইনশৃঙ্খলা স্বাভাবিক হচ্ছে: সিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট    ১১:৫২ পিএম, ২০২৪-১০-১৬    85

নগরীর আইনশৃঙ্খলা স্বাভাবিক হচ্ছে: সিএমপি কমিশনার

পূর্ণ পরিসরে নবোদ্যমে কাজ শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। যার প্রেক্ষিতে নগরীর আইনশৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজের নেতৃত্বে ৬ সহস্রাধিক পুলিশ সদস্য আবারও চাঙ্গা মনোবল নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের লক্ষ্যে কাজ শুরু করেছে। গত ২৮ সেপ্টেম্বর ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ময়নুল ইসলাম, এনডিসি চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভায় পুলিশকে পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। আইজিপির দিক-নির্দেশনাসমূহ অনুসরণ করে পুলিশ কমিশনারের নেতৃত্বে অভিযান কার্যক্রম পুরোপুরি শুরু করেছে সিএমপি। এরই প্রেক্ষিতে গত ১ অক্টোবর থেকে সিএমপির বিভিন্ন থানায় গতকাল ১৫ অক্টোবর পর্যন্ত মোট ১৬২টি মামলা রুজু হয়েছে। গত ১৫ দিনে ২৯৪ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট আসামি গ্রেফতার হয়েছে ৪৯৪ জন। গত ১৫ দিনে প্রায় ১৯ হাজার পিস ইয়াবা, ৫৮ কেজি গাঁজা ও ১০৩ বোতল ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার হয়েছে। মাদক উদ্ধার সংক্রান্ত মামলা রুজু হয়েছে ২৬টি। গত কয়েকদিনে ২টি পিস্তলসহ ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে মহানগর গোয়েন্দা বিভাগ ও থানা পুলিশ। সিএমপির বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত ৯৪৮টি অস্ত্রের মধ্যে ৭৮২টি উদ্ধার করা সম্ভব হয়েছে। 

অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে৷ বহুল আলোচিত ‘গানের তালে পিটিয়ে হত্যা’র ঘটনায় পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে মূলহোতাসহ ৩ জন। বিভিন্ন হত্যা মামলার আসামিরাও গ্রেফতার হচ্ছে। সিএমপির বায়েজিদ বোস্তামী থানায় ছিনতাই মামলা রুজু হওয়ার ৪ ঘন্টার মধ্যেই নগদ টাকা ও মোবাইলসহ দুইজন আসামি। একই থানায় ৬ জন অজ্ঞাতনামা আসামি কর্তৃক রফিকুল হক (২৫) নামীয় একজন ব্যবসায়ী অপহরণের শিকার হলে থানা পুলিশের দ্রুত তৎপরতায় গ্রেফতার করা সম্ভব হয়েছে। পাহাড়তলী থানা গতকাল সাগরিকা মোড় থেকে চারজনকে গ্রেফতার করেছে ২টি কিরিচ, ২টি লোহার রড, ১টি চাপাতি ও মুখ বাঁধার কাজে ব্যবহৃত ২টি গামছাসহ। কোতোয়ালী থানা গতকাল গ্রেফতার করেছে বাসে চাপা দিয়ে একজন রিকশাচালককে হত্যার ঘটনার ক্লু-লেস আসামিকে। কোতোয়ালী থানা ও হালিশহর থানায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের সাথে সরাসরি জড়িত চারজনকে গ্রেফতার করেছে থানা দুটি। কোতোয়ালী থানা কর্তৃক গ্রেফতার দুইজনের মধ্যে একজনের নিকট থেকে উদ্ধার করা হয়েছে থানার মামলার আলামত ও ১৪টি মোবাইল। 

গতকাল বাকলিয়া থানা আটক করেছে ৩ জন মাদকব্যবসায়ী। এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ কমিশনারের কার্যালয়ের ওপেন হাউজ ডে-তে করা অভিযোগের প্রেক্ষিতে। ৮ মামলার আসামি পেশাদার মাদকব্যবসায়ী মনির হোসেন এর ক্যারমানকে ২১৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। পুলিশ কমিশনারের কার্যালয়ে ওপেন হাউজ ডে-তে সরাসরি অভিযোগ করতে পারারা সুফল পাচ্ছেন নগরবাসী। যে-কোনো অভিযোগ তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা করছেন সিএমপি কমিশনার। নগরীর নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সমগ্র মহানগরে প্রায় একশত মোটরসাইকেল প্যাট্রোলিং করে যাচ্ছে। এই প্যাট্রোলসমূহ নগরীর আনাচে-কানাচে অলিগলিতে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ও অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে চলেছে। নগরীর প্রত্যেকটি থানাতে প্রতিদিন দুইবার করে শুরু হয়েছে তল্লাশি কার্যক্রম। জনগণের সাথে দূরত্ব ঘোচাতে কমিউনিটি পুলিশের পুরোনো সকল কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি পুনর্গঠনের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এই পুনগর্ঠিত কমিটিতে ছাত্র প্রতিনিধিসহ সমাজের ধর্ম-বর্ণনির্বিশেষে সমাজের সকল শ্রেণি-পেশার, মত-পথের প্রতিনিধি থাকবেন।

সিএমপির ট্রাফিক বিভাগ পূর্ণোদ্যমে শুরু করেছে তাদের কার্যক্রম। গত ১ মাসে সিএমপির চারটি ট্রাফিক বিভাগে ২৮৭৯টি মামলা প্রদানের মাধ্যমে জরিমানা সংগ্রহ করে প্রায় ৯০ লক্ষ টাকা। অভিযান শুরু হয়েছে ব্যাটারিচালিত রিকশা, অননুমোদিত, র‍্যুট পারমিটবিহীন ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজি ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে চলছে অভিযান। গত ১ মাসে ট্রাফিক বিভাগ ১৮৯৪টি ব্যাটারিচালিত রিকশা, ৭৩০টি অনুমোদনবিহীন সিএনজি ও ১৭৯৮টি অন্যান্য গাড়ি আটক করে। 

পূর্ণ পরিসরে কাজ শুরু করায় চট্টগ্রাম মহানগরীর জনগণণের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। আইনবিরোধী, নিরাপত্তাবিঘ্নকারী, সমাজের জন্য ক্ষতিকর যে-কোনো কিছুর বিরুদ্ধে সিএমপির এই অভিযান অব্যাহত থাকবে। এই সংক্রান্তে সিএমপি নগরীর সকল সুনাগরিকের সহায়তা কামনা করছে।

সিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব জানানো হয়।

রিটেলেড নিউজ

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির  বিরুদ্ধে  থানায় জিডি

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির বিরুদ্ধে থানায় জিডি

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের  সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

সাদা কাগজ প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম  অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত

সীতাকুণ্ড জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ী কমিটির  গঠন,  সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ,

সীতাকুণ্ড জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ী কমিটির গঠন, সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ,

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত

সন্দ্বীপে বইচিন্তার আয়োজনে সীরাতভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

সন্দ্বীপে বইচিন্তার আয়োজনে সীরাতভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত

সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন, জামায়াতের শহীদদের হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত ও আসামীদের বিচারের আওতায় আনার দাবি

সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন, জামায়াতের শহীদদের হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত ও আসামীদের বিচারের আওতায় আনার দাবি

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত

সর্বশেষ

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

সাদা কাগজ প্রতিবেদক

-মোঃ তাজুল ইসলাম কামরুল   " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত