সহকারী কর কমিশনার হলেন সন্দ্বীপ কন্যা সামিয়া নাছির বাঁধন

ইলিয়াছ সুমন    ০৯:৪৮ পিএম, ২০২৪-১০-১৭    166


সহকারী কর কমিশনার হলেন সন্দ্বীপ কন্যা সামিয়া নাছির বাঁধন

৪৩তম বিসিএসের গেজেটেড ১ম শ্রেণীর কর্মকর্তা হিসেবে সহকারী কর কমিশনার পদে নিয়োগ পেয়েছেন সন্দ্বীপ কন্যা সামিয়া নাছির বাঁধন। 

ইতিপূর্বে তিনি বিসিএস নন-ক্যাডারে রাঙ্গামাটি প্রাইমারি ট্রেনিং ইনিষ্টিটিউটে (পিটিআই) ইনষ্ট্রাক্টর হিসাবে কর্মরত ছিলেন। শীঘ্রই তিনি জাতীয়  রাজস্ব বোর্ডের সহকারী কর কমিশনার হিসেবে যোগদান করবেন বলে জানা গেছে। 

সন্দ্বীপ উপজেলার বিখ্যাত হাজী আব্দুল বাতেন সওদাগর পরিবারের সন্তান সামিয়া নাছির বাঁধন মরহুম হাজী আব্দুল বাতেন সওদাগররের বড় ছেলে হাজী মোক্তাদের মাওলা খোকন মিয়ার নাতনি, এডভোকেট মাকসুদুল মাওলা নাসির ও রওশন আরা বেগমের কন্যা এবং এডভোকেট মাহিদুল মাওলা মুকুটের ছোট বোন।

সামিয়া নাছির বাঁধন ডাঃ খাস্তগীর উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে এসএসসি, চট্টগ্রাম কলেজ হতে বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা ও গবেষণা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এই পরিবারে এই নিয়ে দুজন সরকারের ১ম শ্রেণীর কর্মকর্তা বিসিএস ক্যাডার হওয়ার সৌভাগ্য অর্জন করলেন।

উল্লেখ্য, সামিয়া নাছির বাঁধনের বড়জন ডাঃ সাবরিনা জাহান মিলি ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে 

নিয়োগ প্রাপ্ত হয়ে বর্তমানে ঢাকায় আইইডিসিআরে রোগতত্ত্ব গবেষণায় উচ্চতর প্রশিক্ষণে আছেন। ডাঃ সাবরিনা জাহান মিলিও ডাঃ খাস্তগীর সরকারী উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে এসএসসি, চট্টগ্রাম কলেজ হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হতে এমবিবিএস সম্পন্ন করেছেন।

তাঁদের সর্বকনিষ্ঠ বোন ঈষিকা ডাঃ খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, চট্টগ্রাম সরকারী মহিলা কলেজ হতে এইচএসসি সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য বেসরকারি মেডিকেলে এমবিবিএস ২য় বর্ষে অধ্যায়নরত। সে যেন তার বড়বোনদের পদাঙ্ক অনুসরণ করে কাঙ্খিত লক্ষ্য পৌঁছে সফলতা 

অর্জন করে সে জন্য সকলের দোয়া কামনা করেছেন বড় ভাই এডভোকেট মাহিদুল মাওলা মুকুট।

এডভোকেট মাহিদুল মাওলা মুকুট বলেন, আমাদের মা সরকারী স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম এবং পিতা প্রবীণ আইনজীবী এডভোকেট মাকসুদুল মাওলা নাসিরের আজম্ম লালিত স্বপ্ন বহু ত্যাগ তিতিক্ষা ও সাধনার মাধ্যমে অর্জিত হয়েছে। সন্তানদেরকে জীবনের এই পর্যায়ে নিয়ে আসার জন্য তাদের অক্লান্ত পরিশ্রমের কথা আমাদের আত্মীয় ও শুভাকাঙ্খীদের সকলের জানা।

তিনি বলেন, আমার দু’বোনের সফলতার পেছনে যাদের অবদান কোন ভাবেই অস্বীকার করার মত না তাদের মধ্য অন্যতম হল তাদের স্বামীগন যথাক্রমে ইঞ্জিনিয়ার হোসেন বাবু এবং ইঞ্জিনিয়ার সালেহ আহমেদ ইফাদ। সংসার জীবনে একজন নারীর তার ক্যারিয়ারের সফলতার জন্য সবচেয়ে বড় বন্ধু ও সহায়তাকারী হল তার স্বামী। না হলে একজন নারীর চলার পথ দূর্গম হয়ে পড়ে। আমি সশ্রদ্ধচিত্তে তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের সহধর্মিনীদের সফলতার জন্য তাদের ত্যাগ, তিতিক্ষা ও মহানুভবতার জন্য। সকল আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব  ও শুভাকাঙ্খীগণের কাছে আমার বোনদের জন্য দোয়া প্রার্থনা করছি।


রিটেলেড নিউজ

বাংলাদেশ কমার্স ব্যাংকে চাকরির সুযোগ

বাংলাদেশ কমার্স ব্যাংকে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডে ‘প্রবেশনারি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ জন্য অনলাইনে আবে... বিস্তারিত

অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ

অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ

ডেস্ক রিপোর্ট

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দ... বিস্তারিত

এক ব্যক্তি-গোষ্ঠীর হাতে একটি গণমাধ্যম রাখার সুপারিশ

এক ব্যক্তি-গোষ্ঠীর হাতে একটি গণমাধ্যম রাখার সুপারিশ

ডেস্ক রিপোর্ট

একজন মালিকের একাধিক গণমাধ্যম প্রতিযোগিতাকে নষ্ট করে বলে মনে করে গণমাধ্যম সংস্কার কমিশন। তাই এক ... বিস্তারিত

বিমানবাহিনীতে নিয়োগ

বিমানবাহিনীতে নিয়োগ

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ বিমানবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে ৯২ বিএএফএ কোর্সে অফিসার ক্যাডেট ... বিস্তারিত

মেট্রোরেলে চাকরির সুযোগ

মেট্রোরেলে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শতভাগ সরকারি মা... বিস্তারিত

চট্টগ্রাম বিভাগীয় সরকারী কর্মচারীদের প্রতিনিধি সম্মেলন

চট্টগ্রাম বিভাগীয় সরকারী কর্মচারীদের প্রতিনিধি সম্মেলন

অলিউল্লাহ খান

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, একজন সর্বনি¤œ গ্রেডের সরকারী কর্মচা... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত