মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৩ এএম
সন্দ্বীপ উপজেলার এম.এ মোবারক মিয়া পরিবারের পৃষ্ঠপোষকতায় ও মঞ্জুর আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে মঞ্জুর আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪ টা পূর্ব সন্দ্বীপ হাইস্কুলের মাঠে এ খেলা সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাস্টার সাইফুল ইসলাম। খেলা উদ্বোধন করেন মঞ্জুর আহমদ স্মৃতি ফুটবল টুনামেন্ট পৃষ্ঠপোষক ফেরদৌস আহমেদ কৌশিক।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
এডভোকেট মাস্টার মাকসুদুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, ও সন্দ্বীপ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জিএস আবুল বশার। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা। খেলায় মোট ছয়টি দল অংশ গ্রহন করে। দল গুলো হল কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ আবু সায়েদ, শহিদ ওয়াসিম, শহিদ সৈকত, শহিদ ফারহান ফায়েজ, শহিদ মীর মুগ্ধ, শহিদ ইয়ামিন। ৬ সেপ্টেম্বর থেকে পৃর্ব সন্দ্বীপ হাই স্কুল থেকে উক্ত খেলা শুরু হয়। ফাইনাল খেলায় শহীদ আবু সাইদ একাদশ ১ -০ গোলে শহীদ ওয়াসিম আকরাম কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে সব দলের সবাই কে বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ করা হয়। এতে চ্যাম্পিয়ান ২০ হাজার ও রানার্স আপ দলকে ১০ হাজার টাকার প্রাইজ মানি দেয়া হয়েছে।
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০... বিস্তারিত
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০... বিস্তারিত
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০... বিস্তারিত
চট্টগ্রাম নগরে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প... বিস্তারিত
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়ে বিশ্ব ক্রিকেটে শোরগোল ফেলে ... বিস্তারিত
সুস্থ দেহে সুস্থ মন”—এই স্লোগানকে সামনে রেখে তরুণদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ করেছেন ইসলামী আ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত