সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৯:১৩ এএম
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার পশ্চিম গোয়ালপাড়াস্থ শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের দান বাক্স ভেঙে টাকা চুরি করেছে চোর চক্র।
এ বিষয়ে মন্দিরের সাধারণ সম্পাদক রানা দাশ বলেন, ১৭ অক্টোবর সকাল সাড়ে ৭টায় মন্দিরে পূজা দেওয়ার জন্য এসে দেখি, মন্দিরের টিনের গেইট খোলা এবং মন্দিরের ভিতরে দুটি দানবাক্স ভাঙা অবস্থায় পড়ে আছে। একপর্যায়ে মন্দিরে প্রবেশ করে জিনিসপত্র খোঁজাখুজি করে দেখি মন্দিরের ভিতরে ২টি দানবাক্সের ভিতরে রক্ষিত নগদ আনুমানিক ৭০,০০০/- টাকা নাই।
মন্দিরের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় গত ১৭ অক্টোবর ভোর ০৫.৩৫ ঘটিকার সময় মন্দিরের দানবাক্স ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায় অজ্ঞাত ২জন চোর।
ধারণা করা হচ্ছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতনধর্মাবলম্বীরা মন্দিরের উন্নয়নের জন্য ২টি দানবাক্সে টাকাগুলো দান করেছিলেন।
এই ঘটনায় মামলা হলে মামলার তদন্তের দায়িত্ব প্রাপ্ত এসআই রবিউল হোসেন ও সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. লিয়াকত আলী খানের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা ও কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এসআই রবিউল হোসেন গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্ত করে আজ ১৮ অক্টোবর রাত সাড়ে চার ঘটিকার সময় চুরির সঙ্গে জড়িত মো. জাহিদুল আলম সানি (২০)-কে বাকলিয়া থানাধীন মিয়াখান নগর সাবান ফ্যাক্টরির গলি থেকে এবং মো. হেলাল (২৪)-কে বাকলিয়া থানাধীন আলম কুঠির এলাকা থেকে আটক করেন।
আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করে। পরবর্তীতে আসামি হেলালের কাছ থেকে নগদ ৪,৩০০/- টাকা এবং জাহিদুলের কাছ থেকে নগদ ২০০/- টাকা জব্দ করে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (পিআর) কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে এসব জানান।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত