বিমানবাহিনীতে নিয়োগ

ডেস্ক রিপোর্ট    ০৮:২১ পিএম, ২০২৪-১০-২০    113


বিমানবাহিনীতে নিয়োগ


বাংলাদেশ বিমানবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে ৯২ বিএএফএ কোর্সে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
 

আগামী ১ নভেম্বর থেকে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত। অফিসার ক্যাডেট পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন।  

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমানবাহিনী
পদের নাম: অফিসার ক্যাডেট
জনবল নিয়োগ:  ৯২ বিএএফএ কোর্সের ৪টি শাখা

শাখাসমূহ:

জিডি (পি)
লজিস্টিক/ এটিসি/ এডিডব্লিউসি/ মিটিওরলজি
অ্যাডমিন
ফিন্যান্স
যোগ্যতা

জিডি (পি) শাখার জন্য এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান) উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।

লজিস্টিক/ এটিসি/ এডিডব্লিউসি/ মিটিওরলজি শাখার জন্য এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান) উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।

অ্যাডমিন শাখার জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ-৪.৫০। ও লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে দুটি বিষয়ে লেটার গ্রেড বি।

ফিন্যান্স শাখার জন্য এসএসসি ও এইচএসসি (ব্যবসায় শিক্ষা শাখা) উভয় পরীক্ষায় যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ-৪.৫০। উভয় পরীক্ষায় হিসাববিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। ও লেভেলে হিসাব বিজ্ঞানসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে হিসাব বিজ্ঞানসহ দুটি বিষয়ে লেটার গ্রেড বি।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবিবাহিত হতে হবে।
বয়সসীমা: ২০২৫ সালের ২৩ জুন তারিখে বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

উচ্চতা
পুরুষ:  উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি।
নারী: উচ্চতা জিডি (পি) শাখার জন্য ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখার জন্য ৬২ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি।  

ওজন: উভয় প্রার্থীদের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে।
দৃষ্টিশক্তি: জিডি (পি) শাখার প্রার্থীদের জন্য দৃষ্টিশক্তি ৬/৬ এবং এটিসি/ এডিডব্লিউসি শাখার প্রার্থীদের জন্য ৬/১২ এবং লজিস্টিকস, অ্যাডমিন, ফিন্যান্স ও মিটিওরলজি শাখার জন্য ৬/৬০ পর্যন্ত।

প্রশিক্ষণ ও কমিশন

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে তিন বছরমেয়াদি প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশনপ্রাপ্তির পরবর্তী এক বছরসহ মোট চার বছরমেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হবে।

সুযোগ-সুবিধা

প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দেওয়া হবে।  

আবেদন যেভাবে: অনলাইনে আবেদনের জন্য বিমানবাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করতে হবে। সেখানকার নির্দেশনা অনুযায়ী নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি বাবদ ১০০০ টাকা পাঠাতে হবে। এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড পেলে লগইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রিন্ট করতে হবে। প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।


রিটেলেড নিউজ

বাংলাদেশ কমার্স ব্যাংকে চাকরির সুযোগ

বাংলাদেশ কমার্স ব্যাংকে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডে ‘প্রবেশনারি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ জন্য অনলাইনে আবে... বিস্তারিত

অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ

অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ

ডেস্ক রিপোর্ট

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দ... বিস্তারিত

এক ব্যক্তি-গোষ্ঠীর হাতে একটি গণমাধ্যম রাখার সুপারিশ

এক ব্যক্তি-গোষ্ঠীর হাতে একটি গণমাধ্যম রাখার সুপারিশ

ডেস্ক রিপোর্ট

একজন মালিকের একাধিক গণমাধ্যম প্রতিযোগিতাকে নষ্ট করে বলে মনে করে গণমাধ্যম সংস্কার কমিশন। তাই এক ... বিস্তারিত

সহকারী কর কমিশনার হলেন সন্দ্বীপ কন্যা সামিয়া নাছির বাঁধন

সহকারী কর কমিশনার হলেন সন্দ্বীপ কন্যা সামিয়া নাছির বাঁধন

ইলিয়াছ সুমন

৪৩তম বিসিএসের গেজেটেড ১ম শ্রেণীর কর্মকর্তা হিসেবে সহকারী কর কমিশনার পদে নিয়োগ পেয়েছেন সন্দ্বীপ ক... বিস্তারিত

মেট্রোরেলে চাকরির সুযোগ

মেট্রোরেলে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শতভাগ সরকারি মা... বিস্তারিত

চট্টগ্রাম বিভাগীয় সরকারী কর্মচারীদের প্রতিনিধি সম্মেলন

চট্টগ্রাম বিভাগীয় সরকারী কর্মচারীদের প্রতিনিধি সম্মেলন

অলিউল্লাহ খান

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, একজন সর্বনি¤œ গ্রেডের সরকারী কর্মচা... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত