সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৯:১৫ এএম
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্মচাপটি ঘূর্ণিঝড় ডানা’য় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে সন্দ্বীপ উপকূল জুড়ে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি বাড়লেও প্রায় ঘন্টাখানেক পর আবারও শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি।
এদিকে সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপকূলীয় অঞ্চলে কয়েক দফা বৃষ্টি হয়েছে। অব্যহত রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। তবে বিকেলে বৃষ্টি বন্ধ হয়েছে, সাথে বইছে হালকা দমকা হাওয়া।
সন্দ্বীপ উপজেলা আবহাওয়া অধিদপ্তরের বিএম নুরে আলম চৌধুরী বলেন, আমরা আমাদের কেন্দ্রীয় অফিস থেকে দেয়া বার্তায় লক্ষ রাখছি, বুধবার গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রুপ নিয়েছে উপকূলীয় অঞ্চলে ২নং স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত হচ্ছে। সন্ধ্যার পর থেকে বৃষ্টি বাড়তে পারে। বৃহস্পতিবার ও শুক্রবারও বৃষ্টি হতে পারে। সন্দ্বীপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল জানান, ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় উপজেলার সরকারি ১১২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার মজুদ রাখা রয়েছে। উপকূলীয় মানুষের জানমালের নিরাপত্তার জন্য ৩ হাজারের ও বেশি সিপিপি সদস্যসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছেন।
সন্দ্বীপ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এসও আরিফুর রহমান বলেন, সন্দ্বীপ ৫৫ কিলোমিটারের মতো বেড়িবাঁধ আছে। এর মধ্যে ১০-১২টি পয়েন্ট বেশ ঝুঁকিপূর্ণ। এছাড়া বেশ কিছু এলাকায় ঝুঁকিপূর্ণ পয়েন্টে কাজ চলছে।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত