মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ এএম
নিম্ন আয়ের মানুষের হাতে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দিয়ে জেলা প্রশাসন সেলস সেন্টারের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
আজ ২৪ অক্টোবর, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরির স্টেশন রোডস্থ রেয়াজউদ্দিন বাজারসহ
নগরির ৬টি পয়েন্টে খোলা হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপণ্যের সেলস সেন্টার।
একই সাথে ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে ৩টি পয়েন্টে ও টিসিবির ২০টি পয়েন্টে ন্যায্যমূল্যের সেলস সেন্টার চালু রয়েছে। রেয়াজউদ্দিন বাজারের সেলস সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেন, চট্টগ্রাম শহরের ব্যবসা-বাণিজ্যের প্রাণ কেন্দ্র রেয়াজউদ্দিন বাজারসহ গুরুত্বপূর্ণ ৬টি পয়েন্টে জেলা প্রশাসনের পক্ষ থেকে সুলভমূল্যের বাজার তৈরী করেছি। নিত্যপণ্যের মূল্যের উর্ধ্বগতি কমিয়ে আনতে জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে।
এছাড়াও নিত্যপণ্যের মূল্যের উর্ধ্বগতি কমিয়ে আনতে বাজার মনিটরিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
চট্টগ্রাম নগরির ৬টি ভূমি সার্কেলের অধীনে রেয়াজউদ্দিন বাজার, বক্সিরহাট, পাহাড়তলী কাঁচা বাজার, পতেঙ্গা স্টীলমিল বাজার, বহদ্দারহাট কাঁচা বাজার ও ২নম্বর গেইট কর্ণফুলী কাঁচা বাজারে সুলভমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যপ্রাপ্তি নিশ্চিতকরণে জেলা প্রশাসন সেলস সেন্টারের আজ থেকে যাত্রা শুরু হলো।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত সেলস সেন্টারগুলো খোলা থাকবে বলেও জানান জেলা প্রশাসক ফরিদা খানম।
সেলস সেন্টার উদ্বোধনকালে
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজীব হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন, স্টাফ অফিসার টু ডিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার, রেয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়কবৃন্দ, ক্যাব’র নেতৃবৃন্দ ও সিভিল সোসাইটির নেতৃবৃন্দ এ-সময় উপস্থিত ছিলেন।
ডিসি বলেন, শুধু নগরে নয়, জেলার প্রত্যেক উপজেলায়ও সুলভমূল্যের বাজার খোলা হয়েছে।
পণ্যের মূল্য কমিয়ে আনার লক্ষ্যে গত ১০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ১০ সদস্য বিশিষ্ট একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছিল। এর পর থেকে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যে আমরা পুরোদমে বাজার মনিটরিংয়ের কাজ শুরু করেছি। ১০ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত আমরা ৮৯টি অভিযান পরিচালনা করেছি। অভিযানে ৩৫০ জনকে ২১ লাখ ৮৯ হাজার ৫’শ টাকা জরিমানা করেছি।
ফরিদা খানম আরও বলেন, দ্রব্যমূল্য নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষের নাগালের বাইরে চলে গেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে আনা আমাদের মূল উদ্দেশ্য। এ-জন্য আমাদের ধারাবাহিক বাজার মনিটরিং ও অভিযানের কারণে নিত্য পণ্যের মূল্য কিছুটা হলেও কমে এসেছে।
জেলা ম্যাজিস্ট্রেট বলেন, সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্নস্থানে ফসলের ফলন কিছুটা কম ছিল। প্রতিবছর এ সময়ে পণ্যেরমূল্য বৃদ্ধি পায়।
অসাধু ব্যবসায়ীরাও সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের মূল্য বুদ্ধি করে রাখে। সংশ্লিষ্ট সবাই মিলে আমরা সমন্বিত উদ্যোগ নিতে পারলে শীঘ্রই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের ভিতর চলে আসবে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে না আসা পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর-সংস্থা ও ছাত্র সমন্বয়কদের নিয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
নগরবাসীর জন্য আরও বিভিন্ন ধরণের সব্জি ও নিত্য পণ্য নিয়ে জেলা প্রশাসন সেলস সেন্টারের পরিধি বাড়ানো হবে বলেও জানান জেলা প্রশাসক ফরিদা খানম এবং এর ফলে সুফলও পাবে নগরবাসী।
রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রা ::: চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে আল-মদিনা শপিং সেন্টার... বিস্তারিত
সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে ব... বিস্তারিত
চট্টগ্রাম বিভাগের প্রতি ৬ জন বাসিন্দার মধ্যে ১ জনের কাছে ব্র্যাকের সেবা পৌঁছেছে। স্বাস্থ্য, শিক্... বিস্তারিত
অকার্যকর ঘোষিত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে নতুন নাম ও পরিচয়ে যাত্রা শুরু করেছে— সম্মিলিত ইসল... বিস্তারিত
‘আজকের ছোট সঞ্চয়ই হতে পারে আগামী দিনের বড় পুঁজি’— এই বার্তা নিয়েই ওয়ান ব্যাংক লিমিটেডে হালিশহর শা... বিস্তারিত
বাংলা ঐতিহ্য, আধুনিক ডিজাইন ও মানসম্পন্ন পোশাক তৈরির এক অনন্য সমন্বয় নিয়ে এগিয়ে চলেছে “আদ্রিতা বু... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত