ভোটাধিকার কেড়ে নিয়েছিল হাসিনা: চট্টগ্রাম উত্তর জেলা জামাত আমীর আলাউদ্দিন সিকদার

প্রেসবিজ্ঞপ্তি    ১১:৩১ পিএম, ২০২৪-১০-২৫    270


ভোটাধিকার কেড়ে নিয়েছিল হাসিনা: চট্টগ্রাম উত্তর জেলা জামাত আমীর আলাউদ্দিন সিকদার

শেখ হাসিনা ও তাঁর দল গত ১৫ বছর ধরে এ দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। মানুষের মধ্যে বাকস্বাধীনতা ছিলনা।

পশুর মত মানুষ হত্যা করেছে শেখ হাসিনা। কথায় কথায় গুম, খুন, জেল-জুলুম নির্যাতন ও আয়না ঘরে পঠানো হতো মানুষকে। 

স্বাধীন দেশে মানুষ ছিল পরাধীন।  সারাদেশকে কারাগারে পরিণত করেছে।  

তাঁর শাসনামলে আওয়ামীলীগ ও পুষ্য দল ছাড়া কাউকে রাজনীতি করতে দেয়া হয়নি। বাংলাদেশ জামাতে ইসলামী ও ছাত্র শিবির  কর্মী সমর্থকদের গুম হত্যাসহ জেলে রাখা হয়েছে বছরের পর বছর।

তারা ইতিহাস মনে রাখেনি। পৃথিবীতে কোনো স্বৈরশাসক দীর্ঘস্থায়ী হয়নি। দেশের ছাত্র-জনতা স্বৈরাচারী, ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলে দেশ থেকে করুণভাবে বিদায় করেছে।  স্বৈরাচার আওয়ামী লীগের সভাপতি ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে আওয়ামীলীগ- ছাত্রলীগ দেশের মানুষের উপর অবিচার করেছে। জুলুম করেছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনেও তারা ছাত্র-জনতার উপর গুলি করে হত্যা করেছে সাধারণ ছাত্র ও মানুষকে।

অনেক মায়ের বুক খালি করেছে। অনেকে ভাই হারিয়েছেন, অনেকে বোন হারিয়েছেন, কেউ হারিয়েছেন স্বামী, কেউ হারিয়েছেন বাবা, সন্তান কিংবা আপনজন। শতশত যুবক, ছাত্র অন্ধ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই অপকর্মের বিচার হতে হবে। তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে অচিরেই।

তাই শুধু ছাত্রলীগ নয় আওয়ামী লীগের সবকটি অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার।

২৫ অক্টোবর বিকালে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের যুব বিভাগ আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলাউদ্দিন সিকদার আরও বলেন, তারা দম্ভ করে বলেছিল তারা নাকি পালাই না, কিন্তু তারা দলবল নিয়ে  যেভাবে পালিয়েছে সারাদেশের মানুষ দেখেছে। ইতিহাস বড়ই নির্মম দুপরের রান্না করা খাওয়ার খেয়ে যেতে পারেনি হাসিনা।

উত্তর জেলার আমীর নেতাকর্মীদের উদ্দেশ্যে  বলেন, যুব সমাজ একটি জাতির শক্তি। একটি জাতির সম্পদ। কিন্তু আওয়ামী লীগ তিনবার অবৈধভাবে রাস্ট্র ক্ষমতা দখল করে সেই যুব সম্পদকে ব্যবহার করেছে, মাদকের কাজে, সন্ত্রাসের কাজে, ভোট ডাকাতির কাজে। এককথায় তারা যুব সমাজকে বিপদগামী করে দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই যুব সমাজকে যুব সম্পদে রূপ দিতে চায়। ইসলামের সুমহান আদর্শ দিয়ে দেশ প্রেমিক নাগরিকে পরিণত করতে চায়। যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখতে পারে।

আলাউদ্দিন সিকদার বলেন, যারা স্কুল, কলেজে যেতে পারেনি সেই যুব সমাজকে আজ সংগঠিত করতে হবে। মানবতার কল্যাণ হতে পারে একমাত্র আল্লাহর বিধান আর বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) এর জীবনাদর্শ। এই আদর্শের দাওয়াত পৌঁছে দিয়ে যুব সমাজকে গড়ে তুলতে হবে ইসলামি মূল্যবোধের শিক্ষা আর নৈতিকতার নিরিখে। যেন তারা আগামীর বাংলাদেশ গড়তে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

জামাত নেতা বলেন, ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দিতে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও ফ্যাসিবাদের দোরসরা বসে আছে। তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই কোন ষড়যন্ত্র ছাত্র-জনতার এই বিজয়কে নস্যাৎ করতে পারবে না। এই দেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র জীবনের বিনিময়ে হলেও রুখে দিবে ইনশাল্লাহ।

সীতাকুণ্ড পৌরসদরস্থ এল.কে. সিদ্দিক স্কয়ারে অনুষ্ঠিত যুব সম্মেলন উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলীর সভাপতিত্বে ও যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলার সেক্রেটারি তৌহিদুল ইসলামের সঞ্চানলায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, উত্তর জেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক মাস্টার নূরু ছালাম, আইন সম্পাদক জসিম উদ্দিন আজাদ, সীতাকুণ্ড উপজেলার আমীর মিজানুর রহমান, সীতাকুণ্ড উপজেলার সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, উত্তর জেলার সমাজসেবা সম্পাদক আবু তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নজরুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলার সেক্রেটারি রাশেদুজ্জামান মজুমদার। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাড. আশরাফুর রহমান, উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেন, উপজেলার শিল্প ও বানিজ্য সম্পাদক শামছুল হুদা, যুবাইদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল নূরুল কবির,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সাজিদ চৌধুরী, উত্তর জেলার সাবেক সভাপতি নুর মোহাম্মদ, অ্যাডভোকেট হুসাইন মোহাম্মদ আশরাফ, ইকবাল হোসাইন, যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলার অর্থ ও মিড়িয়া সম্পাদক অ্যাড. ছিবগাতুল্লাহ খালেদ, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আবু হাফস মো: নকীব, পৌরসভা আমীর হাফেজ আলী আকবর, মুরাদপুর ইউনিয়ন আমীর শহিদ উল্লাহ, সোনাইছড়ি ইউনিয়ন আমীর নুর ইসলাম, শহর সাথী শাখা শিবিরের সভাপতি সাবিক বিন ইসলাম।


রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

১

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

১

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

১

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্à... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

১

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

১

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলà¦... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

১

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার à¦... বিস্তারিত

সর্বশেষ

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

সাদা কাগজ প্রতিবেদক

-মোঃ তাজুল ইসলাম কামরুল   " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির  বিরুদ্ধে  থানায় জিডি

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির বিরুদ্ধে থানায় জিডি

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের  সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

সাদা কাগজ প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম  অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত