সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৮:২০ এএম
সীতাকুণ্ড প্রেসক্লাবে উপজেলা সাব-রেজিস্ট্রার অপসারণের দাবীতে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন করেছে। জানা যায়,প্রেসক্লাবের কনফারেন্স রুমে শনিবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মলনে উপজেলা দলিল লেখক সমিতির সেক্রেটারী সাইফুল্লাহ কামাল লিখিত বক্তব্যে বলেন,উপজেলা সাব-রেজিস্ট্রার রায়হান হাবীব রেজিস্ট্রার অফিসে যোগদানের পর থেকে জনগণের উপর বিভিন্ন অজুহাত তুলে ঘুষ বাণিজ্যের নীল নকশা তৈরী করেন।তিনি দলিল লেখকগণকে প্রত্যেকটি দলিল রেজিস্ট্রার জন্য ২০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবী করেন।সে দাম্ভিকতার সহিত বলেন, আমি ছাত্রলীগের ক্যাডার ছিলাম এবং ৮০ লাখ টাকার ঘুষ দিয়ে এসেছি।তাছাড়া পাওয়ার মূলে আংশিক জায়গা বিক্রি করলে দলিলের মূল্যের উপর ৭% টেক্স দিতে হবে,না হয় রেজিষ্ট্রি হবে না।পরে দেন দরবার করে ২ ভাগের ১ ভাগ দিলে দলিল রেজিষ্ট্রি করে দেন।সর্বশেষ গত ৭ অক্টোবর দলিল লেখক মোঃ হারুন অর রশিদ তার হেনেস্তার শিকার হন।ঐদিন হারুন ওয়ারিশ সূত্রে দলিল রেজিষ্ট্রি করতে গেলে সাব-রেজিস্ট্রার ঘুষ দাবী করে।এতে সে ঘুষ দিতে অপারগতা স্বিকার করলে তিনি ও অফিস কর্মকর্তা টিসি মোহরার শহীদুল্লাহ তার লাইসেন্স বাতিলের হুমকি দেন।তাই আমরা গত ২১ অক্টোবর থেকে সাব-রেজিস্ট্রার ঘুষ দূর্নীতি ও দলিল লেখকগণকে হেনেস্তার প্রতিবাদে তার অপসারণ চেয়ে কার্যালয়ের সামনে আমাদের মানববন্ধন চলবে। এদিকে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মোঃ রায়হান হাবীব বলেন, আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের অভিযোগটি মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন।এছাড়া হারুনের দলিলটি তার মুসাবিদাকৃত নয়। এবং দলিলটির পক্ষ গনের মাধ্যমে নিবন্ধন আইনের আলোকে পুনরায় উপস্থাপন করতে বললে সে ক্ষিপ্ত হয়ে আমার খাস কামরায় এসে আমার সাথে দুর্ব্যবহার করেন এবং এজলাস কক্ষে স্থায়ী কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করেন।এক পর্যায়ে দলিল লেখক হারুন খাস কামরায় জোরপূর্বক প্রবেশ করে দরজা ভঙ্গার চেষ্টা করেন এবং প্রচন্ড উশৃঙ্খল আচরণ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন।তাকে কারন দর্শানোর নোটিশ দেই এবং তার ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবগত করি। হারুন বিগত ২০/১০/২০২৪ই তারিখে কারণ দর্শানোর নোটিশের লিখিত উত্তর দেন এবং আমার কাছে তার উত্তর সন্তুষজনক না হওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে জেলা রেজিস্ট্রার চট্টগ্রাম মহোদয়কে পত্র প্রেরণ করি। সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন,সভাপতি মো. রফিক উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, এছাড়া বেলাল আহমেদ,ফারুক হোসেন,সাখাওয়াত।হোসেন সাহেদ,মোস্তাকিজুল হাকিম,জাহেদ হোসেন, দেলোয়ার হোসেন,মো. সুজন, নিপুন কুমার সেন প্রমূখ।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত