দেশ গঠনে শ্রমিকজনতার অবদান রয়েছে -- ফটিকছড়িতে আলাউদ্দীন শিকদার

প্রেসবিজ্ঞপ্তি    ০৩:১১ পিএম, ২০২৪-১১-১০    81


দেশ গঠনে শ্রমিকজনতার অবদান রয়েছে  -- ফটিকছড়িতে আলাউদ্দীন শিকদার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম উত্তর জেলার প্রধান উপদেষ্টা আলাউদ্দীন শিকদার বলেন, সভ্যতা বিনির্মাণে এবং সকল ঐতিহাসিক পটপরিবর্তনে শ্রমিকজনতার ছিল উল্লেখযোগ্য অংশগ্রহণ। রাসূলুল্লাহ সা. জাহেলিয়াতের অবসান ঘটিয়ে যে ইনসাফের সমাজ ও রাষ্ট্র গঠন করেছিলেন, সেখানেও শ্রমিক-মেহনতি মানুষের বিশাল অবদান ছিল। সাহাবায়ে কিরামের অধিকাংশই ছিলেন মেহনতি খেটে খাওয়া মানুষ। অতএব, আমরা যারা একটি সমৃদ্ধ ও ইনসাফময় সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি, তাদেরকেও সেই ইতিহাসের ধারাবাহিকতা মেনে অগ্রসর হতে হবে। শ্রমিকজনতাকে ব্যাপক হারে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার আন্দোলনে শামিল করতে হবে। দেশ ও সমাজ পুনর্গঠনে শ্রমিকজনতা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সেই অবদান ও কাজের ক্ষেত্রকে আরও বেশি বিস্তৃত করতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম উত্তর জেলাস্থ ফটিকছড়ি উপজেলা কর্তৃক আয়োজিত শ্রমিক সমাবেশে রাজনীতিবিদ ও সমাজসেবক আলাউদ্দীন শিকদার উপর্যুক্ত কথা বলেন।

ফেডারেশনের ফটিকছড়ি উপজেলা সভাপতি নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মো. বেলাল উদ্দিনের সঞ্চালনায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর অন্যতম উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নূরুল আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। 

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ নূরুল আমিন বলেন, ইসলামী শ্রমনীতির পক্ষে শ্রমিকজনতার মাঝে একটি জোয়ার আমরা অবলোকন করছি। শ্রমিকরা উৎসাহ-উদ্দীপনার সাথে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হচ্ছে। এই ইতিবাচক উৎসাহকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। শ্রমিক-মেহনতি মানুষকে আদর্শিক দিক থেকে প্রশিক্ষিত করতে হবে। তাদের জাগতিক ও পারলৌকিক কল্যাণের পথে পরিচালিত করতে হবে।

প্রধান বক্তা এস এম লুৎফর রহমান বলেন, ফেডারেশনের সর্ব পর্যায়ের নেতাকর্মীকে দেশ ও জাতি রক্ষায় ঐক্যবদ্ধ জোরালো ভূমিকা রাখতে হবে। বিগত ষোলো বছরের স্বৈরাচারী শাসনের কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে যেভাবে সকলে রাজপথে লড়াকু ভূমিকা রেখেছেন, একইভাবে স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে সতর্ক ও সজাগ থাকতে হবে। দেশের মানুষ আজ এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আগামীর বাংলাদেশকে ইনসাফ, সাম্য ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুহাম্মদ ইউসুফ বিন আবু বক্কর, উপদেষ্টা মুহাম্মাদ ফজলুল করিম, উত্তর জেলা সহ-সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দীন আজাদ, ফটিকছড়ি থানার প্রধান উপদেষ্টা নাজিম উদ্দীন শিকদার, উপদেষ্টা এডভোকেট মুহাম্মদ ইসমাইল গণি, ইউসুফ বিন সিরাজ, মুহাম্মদ আবদুর রহীম প্রমুখ।


রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

১

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

১

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

১

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্à... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

১

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

১

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলà¦... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

১

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার à¦... বিস্তারিত

সর্বশেষ

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

সাদা কাগজ প্রতিবেদক

-মোঃ তাজুল ইসলাম কামরুল   " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির  বিরুদ্ধে  থানায় জিডি

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির বিরুদ্ধে থানায় জিডি

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের  সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

সাদা কাগজ প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম  অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত