সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০১:০৪ এএম
জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে চট্টগ্রাম জেলার সকল শহিদের স্মরণে ও মহানগরে আহতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা ২৬ নভেম্বর বিকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক বলেন,প্রত্যেক শহীদ পরিবার থেকে অন্তত একজনকে চাকরি প্রদান করার বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে,আহতদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা ও আর্থিক সহায়তা করা হচ্ছে। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া সাপেক্ষে আহতদের তালিকা প্রণয়ন চলমান থাকবে- জুলাই গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণসভায় জেলা প্রশাসক ফরিদা খানম এসব বলেন।
জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে চট্টগ্রাম জেলার সকল শহিদের স্মরণে ও মহানগরে আহতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেন, “এই অভ্যূত্থানে যারা নিহত হয়েছেন, তাদেরকে কোন কিছুর বিনিময়ে সান্ত্বনা দেয়া যাবে না, চাটুকারিতা থেকে বের হয়ে নিজেদের পেশাদারিত্ব দিয়ে কাজ করতে হবে।” বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেন, “যারা অপরাধী তাদেরকে ছাড় দেয়া হবে না, সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে।” এতে আরো বক্তব্য রাখেন করেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার এস এম মোস্তাইন হোসেন, চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ ও খান তালাত মাহমুদ রাফি প্রমুখ। স্মরণ সভায় ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা à¦... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্তà§... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে à¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত