ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে ঢেলে সাজাতে চাই:মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক    ১২:০১ এএম, ২০২৪-১১-৩০    62

ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে ঢেলে সাজাতে চাই:মেয়র ডা. শাহাদাত

ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে একটি নিরাপদ, উন্নত শহরে পরিণত করতে  চট্টগ্রাম শহরকে ঢেলে সাজাতে চান  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার মোটেল সৈকত হল প্রাঙ্গণে এ্যালামনাই এসোসিয়েশন অব গভঃ হাজী মুহাম্মদ মহসিন কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।  এদিন চট্টগ্রাম মহানগরীতে এলামনাই  এসোসিয়েসন অফ হাজী মো: মহসিন কলেজ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিজিএমইএ সহায়ক কমিটি চট্টগ্রাম অঞ্চলের সদস্য এমডি এম মহিউদ্দিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে একটি নিরাপদ উন্নত শহরে পরিণত করতে সব সংস্থাকে এবং নাগরিকদের সাথে নিয়ে চট্টগ্রাম শহরকে ঢেলে সাজাতে চাই।  এক্ষেত্রে আপনাদের সহায়তা প্রয়োজন।  আপনারা আমাকে সহায়তা করতে পারেন সচেতন আচরণের মাধ্যমে।  নগরীকে পরিচ্ছন্ন রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগকে শক্তিশালী করা হচ্ছে।  আমি নিজে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে কিনা তা দেখছি। আপনারা খান-নালায় ময়লা ফেলবেন না যথা স্থানে ময়লা ফেলুন।  ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা সাথে নিয়ে আমি এ নগরীকে  ক্লিন সিটি হিসেবে প্রতিষ্ঠিত করব। আমি  আমাদের শিক্ষা বিভাগেও কীভাবে উন্নতি করা যায়  তা নিয়েও কাজ করছি।  বিভিন্ন সেবা সংস্থার সাথে বসে সমন্বয়হীনতা কাটানোর চেষ্টা করছি।  আমি  ৪১ টি ওয়ার্ডে খেলার মাঠের সুবিধা তৈরির করার চেষ্টা করছি। ঋণগ্রস্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দায়মুক্ত করতে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর পরিবর্তে সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং দুর্নীতি বন্ধের চেষ্টা করছি।

নগরবাসীর সহায়তা চেয়ে মেয়র শাহাদাত বলেন, জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে নালানর্দমা অপরিষ্কার থাকা। একটা জিনিস মনে রাখবেন, আমি হাজার হাজার কোটি টাকা জলাবদ্ধতা এবং পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য এবং মশা মারার জন্য যদি খরচ করে যদি জনগণকে সচেতন করতে না পারি তখন এই নগরকে আপনি সুন্দর রাখতে পারবেন না। এজন্য আপনাদের সহায়তা প্রয়োজন। এ শহর আমার-আপনার সবার। ময়লা যথাস্থানে ফেলুন। প্রতি তিনদিনে ঘরে জমে থাকা স্বচ্ছ পানি ফেলে দিন। আসুন সবাই মিলে ডেঙ্গুর আতঙ্কমুক্ত থাকি। অনেক এলাকার রাস্তাঘাটের অবস্থা ভাঙা দেখেছি। মানুষ কষ্ট পাচ্ছে। যেসব রাস্তাঘাট জনদুর্ভোগের কারণ হচ্ছে সেগুলো দ্রুত মেরামত করা হবে।

উক্ত অনুষ্ঠানের আয়োজন করে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহসিন কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহমেদ উল আলম চৌধুরী রাসেল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবিকে মহিউদ্দিন শামীম, কামরুল মেহেদি, আশরাফুল আনোয়ার হীরন, রাজিউর রহমান সেন্টু, জিয়া উদ্দিন খালেদ প্রমুখ। তাঁরা দুই এলামনাইয়ের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের সফলতা ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে বলে মত প্রকাশ করেন। অনুষ্ঠানে কলেজের  প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিরা অংশ নেন।

রিটেলেড নিউজ

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির  বিরুদ্ধে  থানায় জিডি

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির বিরুদ্ধে থানায় জিডি

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের  সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

সাদা কাগজ প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম  অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত

সীতাকুণ্ড জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ী কমিটির  গঠন,  সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ,

সীতাকুণ্ড জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ী কমিটির গঠন, সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ,

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত

সন্দ্বীপে বইচিন্তার আয়োজনে সীরাতভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

সন্দ্বীপে বইচিন্তার আয়োজনে সীরাতভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত

সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন, জামায়াতের শহীদদের হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত ও আসামীদের বিচারের আওতায় আনার দাবি

সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন, জামায়াতের শহীদদের হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত ও আসামীদের বিচারের আওতায় আনার দাবি

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত

সর্বশেষ

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

সাদা কাগজ প্রতিবেদক

-মোঃ তাজুল ইসলাম কামরুল   " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত