আসছে জিয়াউর রহমানের জীবন নিয়ে প্রথম উপন্যাস ‘কমল’

অপু ইব্রাহিম    ০৭:৪২ পিএম, ২০২৪-১২-০২    113

আসছে জিয়াউর রহমানের জীবন নিয়ে প্রথম উপন্যাস ‘কমল’

ডিসেম্বর ২০২৪-এ প্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে প্রথম উপন্যাস 'কমল'। এই উপন্যাসে তিনি জিয়াউর রহমানের জীবন, রাজনীতি, মানবিকতা ও সংগ্রামকে কেন্দ্র করে কাহিনী বুনেছেন। ইতিমধ্যে ‘কমল’ উপন্যাসের প্রচ্ছদ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করছে অনুজ প্রকাশন। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী জুলিয়ান। 

এছাড়া গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম স্টার সিনেপ্লেক্সে "কমল" উপন্যাসের ট্রেলার রিলিজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, বাংলাদেশে বইয়ের ট্রেলার রিলিজ এটিই প্রথম। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইয়ের ট্রেলারটি মুক্তি পায়। 

কমল উপন্যাসের লেখক আসিফ আহমদ বলেন, আমি মনে করি জিয়াউর রহমানের জীবন ও কর্ম বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর জীবন নিয়ে অনেক কিছুই লেখা হয়েছে, তবে উপন্যাসের মাধ্যমে তাঁর জীবনকে আরও গভীরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এই উপন্যাস লেখার মাধ্যমে আমি জিয়াউর রহমানের জীবনের অনেক অজানা দিক পাঠকদের সামনে তুলে ধরেছি। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক যোদ্ধা। 

পাঠকদের উদ্দেশ্যে লেখক বলেন, ২০২১ এ উপন্যাসটি লিখার চিন্তা মাথায় আসে। তারপর থেকে লিখা শুরু করে বিভিন্ন প্রেক্ষাপট পেরিয়ে ২০২৪ এ বইটি আমি তৃপ্তি নিয়ে লেখা শেষ করেছি। বাকিটা আমার পাঠক বলবেন। আশা করি পাঠকমহলে সাড়া ফেলবে।

প্রকাশক আশরাফুল ইসলাম তুষার বলেন, উপন্যাসটি শীঘ্রই প্রকাশিত হবে। আসিফ আহমদের ‘কমল’ উপন্যাস বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হবে। এই উপন্যাসটি পাঠকদের মধ্যে জিয়াউর রহমানের জীবন এবং কাজ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে। আমরা আশা করি, এই উপন্যাসটি ইতিহাস ও সাহিত্যপ্রেমী পাঠকদের জন্য একটি মূল্যবান উপহার হবে।

রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত