চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিজয় দিবস পালন

প্রেসবিজ্ঞপ্তি    ১০:২৬ পিএম, ২০২৪-১২-১৬    72


চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিজয় দিবস পালন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন আওয়ামীলীগ বাংলাদেশের পুরো ইতিহাসকে বিকৃত করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সম্পূর্ণ অন্যায়ভাবে স্বাধীনতার বিরোধী আখ্যা দিয়ে ৫৩ বছর মিথ্যার আশ্রয়ে জাতিকে বিভ্রান্ত করেছে। এই আওয়ামী লীগ, শেখ মুজিব ও শেখ হাসিনা অপপ্রচারের মাধ্যমে জামায়াতে ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালিয়েছে কিন্তু তারা পারেনি। বরং তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দিবে।

সোমবার (১৬ই ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যােগে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ১৯৪৭, ৭০, ৭৫, ৯০ এর গণঅভ্যুত্থান ২০০১ ভোট বিপ্লবের পরে ২৪ এর ৩৬ জুলাই এটাই প্রমাণ করে হিন্দুস্তান যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশে এক ইঞ্চি জায়গার উপরেও হিন্দুস্তান আধিপত্য বিস্তার করতে পারবেনা। কারণ এই স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলামের জন্য জামায়াতের নেতৃবৃন্দরা ফাঁসির মঞ্চেও গিয়েছে। এই স্বাধীনতার জন্য ২৪ সালের ৩৬ জুলাই ১৫৮৩ জন দামাল যুবক ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়েছে। বাংলাদেশের বিডিআর  হত্যাকাণ্ড এটা সম্পুর্ণ ষড়যন্ত্র। শেখ হাসিনা আর নরেন্দ্র মোদি তাদের গোপন ফোনালাপ ও গোপন ষড়যন্ত্রের মাধ্যমে ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত করেছিল।

তিনি আরো বলেন, বিজয় দিবসকে তারা তাদের একক সম্পত্তি বানিয়ে ফেলেছিল। অথচ আজকে কত সুন্দর সারাদেশে সব দলের অংশগ্রহণে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। বিজয় দিবসের নামে হাজার কোটি টাকা লুটপাট করেছে। চিকিৎসার নামে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমার দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হয়েছে। এক এক করে সব ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে।

চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে  আয়োজিত উক্ত আলোচনা সভায় নগর জামায়াতে সেক্রেটারি অধ্যক্ষ  মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল ও কোতোয়ালি থানা আমীর আমির হোছাইন, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার,  বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক  ডা. খাইরুল আনোয়ার, কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমেদ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ মোঃ সাইফুল্লাহ ও হামেদ হাসান ইলাহি।

নগর নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আওয়ামীলীগ দীর্ঘ ১৮ বছর জামায়াতে ইসলামীকে বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনের সুযোগ দেয়নি। বাংলাদেশের মানচিত্র নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। পূর্ব পাকিস্তানের সীমানাই বাংলাদেশের সীমানা।  এই সীমানার এক ইঞ্চি জায়গাও আমরা ছাড়বো না ইনশাল্লাহ। তারা ১৯০৫ সালের বঙ্গভঙ্গ মেনে নিলে ১৯৪৭ সালে আরো বড় এলাকা নিয়ে বাংলাদেশ স্বাধীন হতো এবং স্বাধীন সত্ত্বা নিয়ে আমরা দাঁড়িয়ে যেতে পারতাম। কিন্তু তারা ১৯০৫ সালের বঙ্গভঙ্গ মেনে নেয়নি যার ফলে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করতে হয়েছে। এতে করে তারা প্রমাণ করেছে তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। যারা ১৯০৫ সালের বঙ্গভঙ্গ মেনে নেয়নি তারা আবার ১৯৭১ সালের বঙ্গভঙ্গের সহযোগিতা করেছে তাদের স্বার্থেই। 

তিনি বলেন, ১৯৪৭ সালকে ধারণ করতে হবে এবং সেটাকে চর্চা করতে হবে। ১৯৪৭ সালে যদি আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন না করতাম তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। কাশ্মীরের স্বাধীনতা চেয়ে তিনি বলেন কাশ্মীরে তাদের গণভোটের অধিকার দিতে হবে। বিশ্বের মানবতাবাদীদেরকে ফিলিস্তিনে স্বাধীনতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। 

পাহাড়িদের কে আদিবাসী ঘোষণা দিয়ে উস্কে দিচ্ছে একটি মহল। তাদেরকে উস্কানি দিয়ে পাহাড়কে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সব সময় স্বোচ্চার রয়েছে। কোন আন্তর্জাতিক ষড়যন্ত্র, কোন ইন্ডিয়ান ষড়যন্ত্র এদেশে বাস্তবায়ন হতে দেয়া হবে না। হয় বিজয় না হয় শাহাদাত, শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে যেতে হবে।


রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

১

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

১

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

১

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্à... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

১

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

১

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলà¦... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

১

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার à¦... বিস্তারিত

সর্বশেষ

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

সাদা কাগজ প্রতিবেদক

-মোঃ তাজুল ইসলাম কামরুল   " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির  বিরুদ্ধে  থানায় জিডি

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির বিরুদ্ধে থানায় জিডি

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের  সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

সাদা কাগজ প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম  অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত