সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৭:৩৩ এএম
সারা দেশের ন্যায় সন্দ্বীপে ও যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস বাঙালি জাতির জীবনে এক গৌরবময় দিন। ১৯৭১ সালে বীর বাঙ্গালি দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চুড়ান্ত বিজয় অর্জনের মধ্যে দিয়ে বিশ্বে মানচিত্রে অভূদ্যয় ঘটে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছে বীর মুক্তিযোদ্ধাদের আত্মদান কারী বীর শহীদদের দিবসটি যথাযথ ভাবে পালন করছে সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন।
এ উপলক্ষে সকালে সূর্যদয়ের সাথে সাথে সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে ৩১ বা তোপধ্বনি পুষ্পমাল্য অর্পণ সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তলন, সকাল ৮ টায় সন্দ্বীপ উপজেলা মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তলন কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন, অংশ গ্রহন করে পুলিশ আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোভার স্কাউট, স্কাউট, গালর্স গাইড, ও শিশু কিশোর সংগঠন, সকাল ১০ টা দিন ব্যাপী বিজয় মেলা উদ্বোধন, বেলা ১১ টা কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা প্রদান করে সন্দ্বীপ উপজেলা প্রশাসন, বেলা ১.৩০ হাসপাতালে ও এতিম খানা সমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বেলা ২ টায় মসজিদ মন্দির গির্জায় বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।বিকেলে প্রতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, সন্ধ্যা ৬ টা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা, সন্দ্বীপ থানার অফিসার্স ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলী আজম, উপজেলা ইঞ্জিনিয়ার আবদুল আলীম, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন , সোনালী ব্যাংক ব্যবস্হাপক নিজাম উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবদুল মতিন, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, উপজেলা সমাজসেবা অফিসার মহসিন আলম, উপজেলা সমবায় অফিসার দিদারুল আলম, উপজেলা নির্বাচন কমিশন অফিসার দেবাশীষ দাশ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল খালেক, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক মানস নন্দী, সহকারী শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, অধ্যক্ষ কামরুল হাসান, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন, ও জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন । এদিকে সূর্যদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সন্দ্বীপ উপজেলা প্রশাসন, সন্দ্বীপ থানা, উপজেলা স্বাস্থ্য বিভাগ,
সন্দ্বীপ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, সেচ্ছাসেবক দল, মহিলাদল, ওলামা দল, তাতীদল, জাসাস, উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির , শ্রমিককল্যান ফেডারেশন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখা সহ বিভিন্ন সংগঠন। বেলা ৩ টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স দলীয় কার্যালয় থেকে গনমিছিল বের করে এতে বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা কর্মি অংশ গ্রহন করে।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান মিল্টন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌর বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস, সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
বিকেল ৪ টায় এনাম নাহার মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ শাখা আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধানা প্রদান করে এতে সভাপতিত্ব করেন সংগঠন সন্দ্বীপ উপজেলা শাখার আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সংগঠনের সহকারী সেক্রেটারি মাওলানা হালিম উল্ল্যার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ ও চট্রগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্যাহ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার।
অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার নায়েবে আমীর জনাব মাওলানা রফিকুল মাওলা, সাবেক আমীর মাওলানা সিরাজুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ভুইয়া।উত্তর সন্দ্বীপ ডিগ্রী কলেজ অধ্যক্ষ দিদারুল আলম, শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন, সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সেক্রেটারী মোহাম্মদ শাহেদ খাঁন, অফিস সেক্রেটারি মাওলানা সবুর খাঁন, আদর্শ শিক্ষক পরিষদ সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা সোলাইমান চৌধুরী, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান প্রমুখ।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত