সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৬:৪৫ এএম
উপকূলীয় দ্বীপ সন্দ্বীপে বেশ কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত। সেই শীতের হাত থেকে সন্দ্বীপের নিন্ম আয়ের মানুষদের কিছুটা রক্ষা করতে রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছেন সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ।
সন্দ্বীপের বেশ কয়েকটি এলাকায় গত কয়েকদিন ধরে রাতে আঁধারে ঘুরে ঘুরে দুই শতাধিক পরিবারের মাঝে ইউএনও রিগ্যান চাকমা শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেন। এসময় তিনি নিন্ম আয়ের মানুষের খোঁজ খবর নেন । রাতের আঁধারে ইউএনও কম্বল নিয়ে হাজির হতে দেখে আবেগে আপ্লুত হন সেসব এলাকার অসহায় শীতার্ত মানুষেরা।
মুছাপুর ৮নং ওয়ার্ডের বাগাই গো দোকান এলাকার রিকসাচালক মোস্তফা ছেলে জাহিদুল আলম বলেন- রোজগারের টাকা দিয়ে একটা কম্বল কিনার সাধ্য নেই আমার। অনেকের কাছে একটা কম্বল চাইলেও, কেউ দেয়নি। আজ ইউএনও স্যার নিজে এসে কম্বল দিয়েছেন এটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া। এখন রাতে শান্তিতে ঘুমাতে পারব।
প্রহরী দিওয়ান জানান, রাতে পাহারা দিতে কষ্ট হচ্ছিলো আমার, ইউএনও স্যার আমাকে একটা শীতবস্ত্র হিসাবে কম্বল দিয়েছেন। আমি খুবই খুশি হলাম এবং দোয়া করি স্যারের জন্য যাতে তিনি এভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।
ফেসবুক কর্তৃপক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত সমাজসেবক ও সংগঠক প্রকৌশলী অধ্যক্ষ কামরুল হাসান জানান, ইউএনও রিগ্যান চাকমা মহোদয়, একজন তারুণ্য উদ্দীপ্ত মানুষ। ওনার মানবিকতা, উদারতা, কাজের দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। যেকোনো সমস্যা তিনি দ্রুত সমাধান দিয়ে ইতিমধ্যে সন্দ্বীপের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। এরকম একজন মানবিক ইউএনও পেয়ে আমরা উচ্ছ্বসিত।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত