দুর্যোগকালে রেড ক্রিসেন্টের ভূমিকা প্রশংসনীয়: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক    ০৮:৪৪ পিএম, ২০২৫-০১-১৩    63

দুর্যোগকালে রেড ক্রিসেন্টের ভূমিকা প্রশংসনীয়: মেয়র ডা. শাহাদাত

প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবিক সংকট—যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অনন্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ডা. শাহাদাত হোসেন।

সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত কমিটির প্রথম সভায় তিনি বলেন, রেড ক্রিসেন্টের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের । আমি ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত রেড ক্রিসেন্ট হাসপাতালের নেতৃত্বে ছিলাম। ভঙ্গুর এই প্রতিষ্ঠানটিকে আমি নিজের পায়ে শক্তিশালী করে দাঁড় করিয়েছিলাম। ইনশাল্লাহ আমার আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রেড ক্রিসেন্টকে মানবিক সেবায় আরো বেশি বেগবান করব। রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম প্রতিটি দুর্যোগকালীন মুহূর্তে অনুপ্রেরণার প্রতীক। তাঁদের সহযোগিতা ও দায়িত্বশীলতা আমাদের সমাজে মানবিকতার পরিচায়ক। আমরা তাঁদের এই মহান কার্যক্রমের প্রতি কৃতজ্ঞ।

মেয়র ডা. শাহাদাত আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস কিংবা অন্য যেকোনো দুর্যোগে তাঁদের ভূমিকা অতুলনীয়। তাঁদের স্বেচ্ছাসেবীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচাতে দিনরাত পরিশ্রম করে। শুধু দুর্যোগ ব্যবস্থাপনা নয়, তাঁদের স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ এবং সচেতনতা কার্যক্রমও অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরও বলেন, "মানুষের জন্য কাজ করতে হলে কেবল সেবা মনোভাব থাকলেই যথেষ্ট নয়; এর সঙ্গে প্রয়োজন সাহস, সততা এবং দক্ষতা। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা সেই গুণাবলীর চমৎকার উদাহরণ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাঁদের কার্যক্রমে সবসময় সহযোগিতা করবে।"

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে মেয়র বলেন, "আপনাদের প্রত্যেকের ওপর একটি গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। আশা করছি, আপনারা প্রত্যেকে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও সুসংহত করবেন। রেড ক্রিসেন্ট সোসাইটি আমাদের সকলের। একে আরও শক্তিশালী করতে হলে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। একত্রে কাজ করলে আমরা দুর্যোগের ক্ষতি কমিয়ে এনে একটি সুরক্ষিত ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলতে পারব।

সভায় নতুন কমিটি চট্টগ্রামের দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা দুর্যোগকালীন সময়ে দ্রুত সাড়া দেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং আধুনিক সরঞ্জামের ব্যবহার বৃদ্ধির পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে, দুর্যোগ পূর্বাভাসে প্রযুক্তিগত উন্নয়ন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় উপস্থিত রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যরা জানান, তাঁরা দুর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি, স্বাস্থ্যসেবা, সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান এবং সামাজিক উন্নয়নমূলক কাজেও সম্পৃক্ত। বন্যা এবং ঘূর্ণিঝড় মোকাবিলায় পূর্ব প্রস্তুতি গ্রহণ এবং ত্রাণ বিতরণে তাঁরা স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির ভাইস চেয়ারম্যান এমএ সালাম, সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, সদস্য ডা. রাকিব উল্লাহ, এইচ এম  সালাহউদ্দিন, নিজাম উল আলম খান, মো. মেহেদী হাসান রায়হান, মোহাম্মাদ জিয়াউল হক, সালাহ উদ্দিন সাহেদ, আবু ইউসুফ মোহাম্মদ শামসুদ্দিন,  মোহাম্মাদ এনামুল হক,যুব প্রধান আ ন ম তামজীদ।

রিটেলেড নিউজ

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির  বিরুদ্ধে  থানায় জিডি

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির বিরুদ্ধে থানায় জিডি

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের  সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

সাদা কাগজ প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম  অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত

সীতাকুণ্ড জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ী কমিটির  গঠন,  সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ,

সীতাকুণ্ড জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ী কমিটির গঠন, সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ,

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত

সন্দ্বীপে বইচিন্তার আয়োজনে সীরাতভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

সন্দ্বীপে বইচিন্তার আয়োজনে সীরাতভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত

সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন, জামায়াতের শহীদদের হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত ও আসামীদের বিচারের আওতায় আনার দাবি

সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন, জামায়াতের শহীদদের হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত ও আসামীদের বিচারের আওতায় আনার দাবি

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত

সর্বশেষ

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

সাদা কাগজ প্রতিবেদক

-মোঃ তাজুল ইসলাম কামরুল   " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত