বিএনপি নেতাকে হত্যা হুমকি দাতার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সীতাকুণ্ড প্রতিনিধি    ১০:২৮ পিএম, ২০২৫-০১-১৪    47


বিএনপি নেতাকে হত্যা হুমকি দাতার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সীতাকুণ্ড  পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম রুবেলের বিরুদ্ধে সন্ত্রাসী চক্র দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার ও তাকে হত্যার হুমকি ধামকি সহ মানহানিকারিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদে পৌর শেখপাড়া এলাকাবাসী কর্তৃক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। ১২ জানুয়ারি ২০২৫ ইং রবিবার সন্ধ্যায় শেখ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শাহাবুদ্দিনের সঞ্চালনায় ও শেখপাড়া গ্রামের গ্রাম সর্দার মোঃ নুর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ,শেখপাড়া গ্রামের সেকেন্ড গ্রাম সর্দার মোঃ আমিন শরীফ, মোঃ সালাউদ্দিন, মোঃ শওকত আলী, মোঃ আবু তাহের, মোঃ ওবায়দুল হক, মোঃ আলাউদ্দিন, হাজী মোঃ জয়নাল উদ্দিন প্রমুখ। প্রতিবাদ সভায় ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম রুবেল তার বক্তব্যে বলেন, ৫ আগস্টের বেশ কিছুদিন আগে শেখপাড়া হাজি গোলাম মহিউদ্দিন সড়কের জরাজীর্ণ অবস্থা দেখে এলাকাবাসী সম্মিলিত ভাবে হাজি গোলাম মহিউদ্দিন সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেন। এরপর থেকে একটি কুচক্রী ও সন্ত্রাসী প্রকৃতির চক্র আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হাজি গোলাম মহিউদ্দিন সড়কে সরকার কর্তৃক লাগানো গাছ কেটে নিয়েছি বলে আমার নামে ফেইসবুকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রচার প্রচারণা চালিয়ে আমার মান সম্মান হানি করে,আমাকে হত্যার হুমকি ধামকি প্রদান করে।আমি আমার সম্মানিত এলাকার বাসির উপস্থিতিতে এই সন্ত্রাসী চক্রটিকে প্রশাসনের কাছে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।  পাশাপাশি এটা বলছি যে শুধু আমি নই, শেখ পাড়ার উন্নয়ন ও শেখ পাড়া বাসির সুবিধা অসুবিধায় উন্নতিতে হিংসা বিদ্বেষ শত্রুতা ভুলে আমাদের সকলের এগিয়ে আসা উচিত। উক্ত প্রতিবাদ সভায় শেখপাড়া গ্রাম সর্দার মোঃ  আমিন শরিফ সহ সভার বিশেষ অতিথি গণেরা তাদের বক্তব্যে বলেন , হাজি গোলাম মহিউদ্দিন সড়ক নিয়ে বিএনপি নেতা আব্দুল আলীম রুবেলের বিরুদ্ধে একটি সন্ত্রাসী চক্র উক্ত সড়ক সংলগ্ন লাগানো সরকারি গাছ কাটার অভিযোগ এনে বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে যে অপপ্রচার চালিয়ে তাঁর মানহানি ও তাকে হত্যার হুমকি ধামকি দিয়েছে । আমরা শেখ পাড়া গ্রামবাসী তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে আব্দুল আলীম রুবেলকে হত্যার হুমকি ধামকি দাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত গ্রাম সর্দার ও বিশেষ অতিথিরা সাংবাদিকদের জানান, হাজি গোলাম মহিউদ্দিন সড়ক সংলগ্ন স্থান থেকে গাছ কাটার নিয়ে বিএনপি নেতা আব্দুল আলীম রুবেলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, অপপ্রচার চালানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট, উদ্দেশ্যে প্রণোদিত, ভিত্তিহীন ও ষড়যন্ত্র মূলক এবং তাকে যে হত্যার হুমকি ধামকি দেওয়া হয়েছে তা নিন্দনীয়।


রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত