মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৭ এএম
এএমডি ফ্রান্সের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ক্রেভিয়ারি থিয়েরি কর্তৃক হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের জন্য একটি অত্যন্ত মূল্যবান আর্থোস্কোপ মেশিন অনুদান প্রদান করেন। অদ্য ২৩/০১/২০২৫ তারিখ তিনি হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ এর নিকট উক্ত আর্থোস্কোপ মেশিনটি হস্তান্তর করেন। এসময় হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অলক বিশ্বাস , উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, অর্থোপেডিক বিভাগের আবাসিক সার্জন ডা. তসলিম উদ্দিন চৌধুরী, আজীবন সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ফ্রান্সের বিখ্যাত অর্থোপেডিক সার্জন ডা. ক্রেভিয়ারি থিয়েরি বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অবস্থান করছেন এবং তিনি রিকেট জনিত বিকলাঙ্গ রোগীসহ গুরুত্বপূর্ণ অপারেশন করছেন। তিনি আগামী ২ সপ্তাহ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অবস্থান করবেন এবং তার জন্য নির্ধারিত অপারেশনসমূহ সম্পন্ন করবেন। এখানে আরো উল্লেখ্য যে, এএমডি ফ্রান্সের সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে ৫ বছর মেয়াদি একটি চুক্তি চলমান আছে। উক্ত চুক্তি অনুযায়ী ফ্রান্সের একটি অর্থোপেডিক টিম প্রতি বছর জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত প্রায় ৩ মাস এখানে অবস্থান করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন সম্পন্ন করেন। এতে আমাদের ডাক্তাররাও তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের সুযোগ পান। এছাড়াও তারা হাসপাতালের অপারেশন থিয়েটার ও অর্থোপেডিকস বিভাগের জন্য প্রতি বছর বিভিন্ন যন্ত্রপাতি অনুদান প্রদান সহ সহযোগিতা করে আসছেন। ২০০৪ সাল থেকে তারা এই হাসপাতালে কাজ করে আসছেন। জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ এই সহযোগিতার জন্য ডা. ক্রেভিয়ারি থিয়েরিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য উদ্যাপন এবং সংস্থার স্মরণিকা “স্প... বিস্তারিত
তেঁতুলের নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে। টক স্বাদের এই ফলটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, শরীরের ... বিস্তারিত
কোলেস্টেরলের সমস্যায় যারা ভুগছেন তাদের হাজার বিধি-নিষেধ মেনে খাওয়া-দাওয়া করতে হয়। কোলেস্টেরলের স... বিস্তারিত
জাতীয় ইমার্জেন্সি হাম রুবেলা টীকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সফল করার লক্ষে সন্দ্বীপে প্রথম শ্রে... বিস্তারিত
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:ঈদের ছুটিতে যখন অনেক সরকারি দপ্তরে স্বাভাবিক কার্যক্রম সীমিত থাকে... বিস্তারিত
ফ্রি মেডিক্যাল ক্যাম্প অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানেসন্দ্বীপ জেনারেল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত