সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৬:৪৫ এএম
গত দুই দিন ধরে দেশ এবং রাষ্ট্র বিরোধী কিছু দুর্বৃত্ত চক্র বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারনার মাধ্যমে শিল্পখাতকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এরই ধারাবাহিকতায় ওই দুর্বৃত্ত চক্র গত ইং ২২/০১/২৫ তারিখে চট্টগ্রাম ইপিজেডস্থ শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণাধীন বিল্ডিং এর গেইটের ভিতরে ০৩ জন শিশু প্রবেশ করলে ওই শিশুগুলোকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়িয়ে দেয়। উক্ত গুজব ফ্যাক্টরির শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকেরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। যার ফলে গত ইং ২৩/০১/২৫ তারিখ অনুমান ১৭.২০ ঘটিকায় ও পরবর্তীতে একই তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বিভিন্ন ফ্যাক্টরির ২০০/২৫০ জন শ্রমিক উক্ত শেলটেক ইঞ্জিনিয়ারিং নির্মাণাধীন বিল্ডিং-এ প্রবেশ করে কনস্ট্রাকশন শ্রমিকদের ঘর ও বিভিন্ন অফিস ভাঙচুরসহ সেখানে থাকা দুটো মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় । সংবাদ পেয়ে পুলিশ ও বিভিন্ন বাহিনীর যৌথ ভূমিকায় অনুমান রাত ২২.০০ ঘটিকায় বিক্ষুদ্ধ শ্রমিকদেরকে ছত্রভঙ্গ সেখান থেকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ইপিজেড এর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক আছে। উল্লেখ্য যে, যে তিন জন শিশুকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছিল সেই তিনজন শিশুকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। বর্তমানে তারা পুলিশের তত্ত্বাবধানে নিজ নিজ অভিভাবকের জিম্মায় আছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পষ্ট বার্তা হচ্ছে কোন রকম মিথ্যা প্রচারণা ও গুজবে কান দেবেন না, রাষ্ট্রের ক্ষতি করবেন না, রাষ্ট্রের ক্ষতি মানে আমাদের সকলের ক্ষতি। ইপিজেড আমাদের সকলের সম্পদ। সুতরাং গুজবে কান দিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না। দেশ এবং রাষ্ট্র বিরোধী কিছু দুর্বৃত্ত চক্র যারা বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারনার মাধ্যমে শিল্পখাতকে অস্থিতিশীল করার পায়তারা করছে, আসুন আমরা সকলে মিলে তাদেরকে প্রতিহত করি। আমরা সকলে সুখে শান্তিতে বসবাস করি এবং রাষ্ট্র পুনর্গঠনে ব্রতী হই।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত