রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে চট্টগ্রামের ডিসির নানান পদক্ষেপ

প্রেসবিজ্ঞপ্তি    ০৯:৩২ পিএম, ২০২৫-০২-২০    32


রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে চট্টগ্রামের ডিসির  নানান পদক্ষেপ

আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে জেলা প্রশাসনকে আশ্বাস দিলেন চট্টগ্রামের ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা।

অদ্য বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী বিকেলে রমজান উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তাঁরা। এ সময় তাঁরা জেলা প্রশাসককে আশ্বস্ত করে বলেন, রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সকল দপ্তর থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সভার শুরুতে চট্টগ্রাম নগরের বাজার পরিস্থিতি তুলে ধরেন ব্যবসায়ীরা। পাশাপাশি বিভিন্ন পণ্যের আমদানি, বর্তমান বাজার দর ও বাজার তদারকি কার্যক্রম পরিস্থিতি তুলে ধরেন কর্মকর্তারা। জ্যেষ্ঠ জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জী বলেন, বাজারে এখন সবকিছুর দাম স্বাভাবিক রয়েছে। সবজির উৎপাদন ভালো। রোজার পণ্যের আমদানিও হয়েছে। নিয়মিত বাজার মনিটরিং চলছে। 

মেট্রোপলিটন (পাঁচলাইশ) কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, রবি মৌসুমে প্রচুর সবজি উৎপাদন হয়েছে। সুতরাং রমজানের সবজির স্বল্পতা হবে না। বিশেষ করে কাঁচা মরিচ, বেগুন, শসা, টমেটো—এসব সবজি উৎপাদন বেশ ভালো। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (চট্টগ্রাম) মো. আনিছুর রহমান বলেন, বাজারে ছোলার প্রচুর সরবরাহ হয়েছে। 

সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা বলেন, রমজানে বাজার স্বাভাবিক রাখতে সকল ধরনের সহযোগিতা তাঁরা করবেন। 

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নিম্ন ও মধ্যম আয়ের মানুষ যাতে রোজায় স্বস্তিতে বাজার করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। সয়াবিন তেলের বিষয়ে প্রয়োজনে মিল মালিকদের সঙ্গে বসা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বাজার তদারকি থাকবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), চট্টগ্রাম, পুলিশ কমিশনার, সিএমপি এর প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মো. ফখরুল আলম, রিয়াজউদ্দিন বাজার আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ফারুক শিবলী, চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম সহ অন্যান্য দপ্তরসমূহের প্রতিনিধিবৃন্দ।


রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা à¦... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্তà§... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

১

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে à¦... বিস্তারিত

সর্বশেষ

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

সাদা কাগজ প্রতিবেদক

-মোঃ তাজুল ইসলাম কামরুল   " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির  বিরুদ্ধে  থানায় জিডি

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির বিরুদ্ধে থানায় জিডি

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের  সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

সাদা কাগজ প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম  অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত