চট্টগ্রাম মহানগর জামায়াতের প্রতিনিধি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক    ০৮:১৩ পিএম, ২০২৫-০২-২১    35


চট্টগ্রাম মহানগর জামায়াতের প্রতিনিধি সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৮ বছর পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হামলা, মামলা ও জেল জুলুম, নির্যাতন, নিপীড়নে জামায়াত শিবিরসহ বিরোধী দলের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে। এখনো জামায়াতের কেন্দ্রীয় ও মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনো কারারুদ্ধ। তিনি বয়স্ক লোক এবং শারীরিকভাবে খুবই অসুস্থ। মিথ্যা মামলায় ও ন্যায় ভ্রষ্ট বিচারিক রায়ে তিনি দন্ডপ্রাপ্ত অথচ তিনি সম্পূর্ণ নিরপরাধ। তিনি আরও বলেন, অবিলম্বে এটিএম আজহারুল ইমলামকে মুক্তি দিতে হবে। অন্যথায় জামায়াত রাজপথে আন্দোলন করতে বাধ্য হবে। সাম্রাজ্যবাদ ও অধিপত্যবাদের বিরোধী নেতা হিসেবে তার জামিন নিয়ে তালবাহানা করা হচ্ছে। জাতি তা বরদাশত করবে না। আশা করি মজলুম জননেতা এটি এম আজহারুল ইসলামকে মুক্তি দিলে দেশের বর্তমান সরকার আঠারো কোটি দেশ প্রেমিক জনগণের সরকার হিসেবে আখ্যায়িত হবেন এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। তিনি আরও বলেন, মানুষের ব্যবহার্য নিত্য পণ্যের দাম রমজানে সহনীয় পর্যায়ে থাকবে। তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য  ‘ডেভিল হান্ট’ অপারেশন আরো জোরদার করার দাবি জানান। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার থানা প্রতিনিধি সম্মেলনে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। 

জামায়াত নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালালেও তার দোসররা এখনো বহাল তবিয়তে আছে। তিনি বলেন, ফ্যাসিবাদীদের দালাল ও গুম, খুন ও দুর্নীতিতে এবং চোরা চালানে যারা জড়িত ছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। 

দেওয়ান বাজারস্থ চট্টগ্রাম মহানগরী কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ তাহের, চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, বিশিষ্ট আইনজীবী সৈয়দ আনোয়ার হোসেন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর ছিদ্দিক, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, থানা আমির ফারুকে আজম, আবুল মোকাররম, মুহাম্মদ আলমগীর ভূঁইয়া, এম এ গফুর, সুলতান আহমদ,আহমদ খালেদুল আনোয়ার, মাহবুবুল হাসান রুমী, মুহাম্মদ নুরুল আলম ও অধ্যক্ষ মুহাম্মদ সেলিম উদ্দীন, শাহজাহান মহিউদ্দীন, মুহাম্মদ সেলিম উল্লাহ জামান, আলতাফ উদ্দীন, আ ম ম মসরুর হোসাইন প্রমুখ। 

ক্যাপশন: চট্টগ্রাম মহানগরী জামায়াতের থানা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্য রাখছেন নগর আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।


রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

১

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

১

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

১

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্à... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

১

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

১

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলà¦... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

১

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার à¦... বিস্তারিত

সর্বশেষ

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

সাদা কাগজ প্রতিবেদক

-মোঃ তাজুল ইসলাম কামরুল   " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির  বিরুদ্ধে  থানায় জিডি

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির বিরুদ্ধে থানায় জিডি

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের  সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

সাদা কাগজ প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম  অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত