বাংলা ভাষা রক্ষা করতে হবে: শহিদ দিবসের আলোচনা সভায় শাহজাহান চৌধুরী

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ    ০৮:২৪ পিএম, ২০২৫-০২-২১    37


বাংলা ভাষা রক্ষা করতে হবে: শহিদ দিবসের আলোচনা সভায় শাহজাহান চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে। এটা ভাষাশহীদদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলা ভাষা যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষা রক্ষা করতে হবে। তা হলেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন সার্থক হবে।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়ানবাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভার শুরুতে আলহাজ¦ শাহজাহান চৌধুরী শ্রদ্ধাভরে স্মরণ করেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকদের। পাশাপাশি মুখের ভাষা প্রতিষ্ঠিত করা জন্য যারা ত্যাগ কুরবানি করেছেন তাদের শহিদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। তিনি আরও বলেন, ভাষা আন্দোলনে যারা শহিদ হয়েছেন তারা অধিকাংশই মুসলিম পরিবারের সন্তান। প্রভাত ফেরির মতো একটি অপসংস্কৃতি আমাদের বাংলাদেশের তৌহীদি জনতার উপর চাপিয়ে দেয়া হয়েছে। এই সংস্কৃতি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী, ইসলাম বিরোধীরা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। এই অপসংস্কৃতির বিরুদ্ধে সজাগ হতে হবে। এই প্রভাত ফেরি একাত্ববাদ ও ইসলাম বিরোধী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নগর জামায়াতের নায়েবে আমীর ড. আবু জাফর মুহাম্মদ ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারশেন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, কোতোয়ালী থানা আমীর মুহাম্মদ আমির হোসাইন, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, চকবাজার থানার নায়েবে আমীর আব্দুল হান্নান, কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর, হামেদ হাসান এলাহী, অধ্যাপক মোহাম্মদ নুর, খুলশী থানা সেক্রেটারি আমান উল্লাহ প্রমুখ।

আলোচনা সভায় নগর জামায়াতের নায়েবে আমীর ড. আবু জাফর মুহাম্মদ ওবায়েদুল্লাহ বলেন, আমরা ইতিহাস রচনা করি রক্ত দিয়ে, অপপ্রচার দিয়ে সেই ইতিহাসকে বিকৃত করা হয়। এর ধারাবাহিকতা আগেও ছিল, এখনো আছে। সুন্দর সুন্দর কথা বলার মাধ্যমে এটাকে মোকাবেলা সম্ভব নয়। ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তৈরি করে সেটি জাতির কাছে তুলে ধরতে হবে।

নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমরা বিগত ১৮ বছর কথা বলার স্বাধীনতা পাইনি। ২-৩ জনকে একসাথে পেলেই তুলে নিয়ে যেত। আমাদের কথায় কথায় মামলা দেয়া হত। স্বৈরাচার পালালেও সেইসব মামলা এখনো প্রত্যাহার করা হয়নি।

ক্যাপশন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন আলহাজ¦ শাহজাহান চৌধুরী।


রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

১

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

১

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

১

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্à... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

১

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

১

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলà¦... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

১

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার à¦... বিস্তারিত

সর্বশেষ

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

সাদা কাগজ প্রতিবেদক

-মোঃ তাজুল ইসলাম কামরুল   " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির  বিরুদ্ধে  থানায় জিডি

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির বিরুদ্ধে থানায় জিডি

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের  সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

সাদা কাগজ প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম  অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত