প্লাস্টিকের বদলে বীজ: চট্টগ্রামে বইবন্ধুর ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক    ০৮:৩০ পিএম, ২০২৫-০২-২১    29


প্লাস্টিকের বদলে বীজ: চট্টগ্রামে বইবন্ধুর ব্যতিক্রমী উদ্যোগ

চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় বইবন্ধু সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ "প্লাস্টিক দিন, বীজ নিন" কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জামাল খান মোড় চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং  প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী। সভাপতিত্ব করেন সাজিদা জেসমিন তুলি। 

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,  "অপচনশীল প্লাস্টিক প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো পানিতে পচে না, বরং পরিবেশ দূষণের কারণ হয়। তাই আমরা এগুলো যেখানে-সেখানে ফেলে দেব না, বরং পরিবেশ রক্ষার জন্য গাছ লাগাবো।"

তিনি বইবন্ধুর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আজ প্লাস্টিকের পরিবর্তে গাছ ও বীজ বিতরণ করা হচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। চট্টগ্রাম সিটি করপোরেশন ইতোমধ্যে বিভিন্ন এনজিওকে সহায়তা করেছে যারা প্লাস্টিকের বিনিময়ে চাল, ডাল, মাছ, মুরগি ইত্যাদি দিচ্ছে। ভবিষ্যতে আমরাও এ ধরনের প্রকল্প হাতে নেবো, যাতে এক কেজি প্লাস্টিকের বিনিময়ে এক কেজি চাল বা পাঁচ কেজি প্লাস্টিকের বিনিময়ে মাছ-মুরগি দেওয়া যায়।

তিনি আরও বলেন, গাছ আমাদের প্রকৃতির বন্ধু। এটি বাতাস থেকে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে, যা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যত বেশি গাছ লাগানো যাবে, তত বেশি পরিবেশ সুরক্ষিত হবে এবং জলবায়ুর ভারসাম্য রক্ষা পাবে।

মেয়র তার বক্তব্যে বলেন, এই উদ্যোগ শুধু আজকের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এটি ধীরে ধীরে চট্টগ্রামের প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে দিতে হবে। আজ জামাল খান থেকে যাত্রা শুরু হলো, এটি পুরো চট্টগ্রামে ছড়িয়ে দিতে হবে।"

তিনি সকল নাগরিককে একত্রিত হয়ে পরিবেশবান্ধব এ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান এবং বলেন,আমরা সবাই মিলে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর একটি চট্টগ্রাম গড়ে তুলব। এই যাত্রা আজ জামাল খান থেকে শুরু হলো এবং চলতে থাকবে।

বইবন্ধু সংগঠনের এই ব্যতিক্রমী উদ্যোগ চট্টগ্রামবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্লাস্টিক বর্জ্য কমিয়ে পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি করতে এমন উদ্যোগ আরও প্রসারিত করা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


রিটেলেড নিউজ

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

অলিউল্লাহ খান

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত

তাহের-লিংকন কমিটির নতুন চমক

তাহের-লিংকন কমিটির নতুন চমক

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ

প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাদা কাগজ প্রতিবেদক

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত

রঙে-রেখায় স্বপ্নের উড়ান  হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

রঙে-রেখায় স্বপ্নের উড়ান হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

হাসান মেহেদী

অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত