বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৩ এএম
প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৫ জানুয়ারি,২০২৫ তারিখে চট্টগ্রাম জেলা প্রশাসকের আয়োজনে এবং জেলা পরিষদ চট্টগ্রাম, স্থানীয় সরকার প্রকৌশল চট্টগ্রাম ও জনস্বাস্থ্য প্রকৌশল চট্টগ্রাম এর সহযোগিতায় পালিত হয় স্থানীয় সরকার দিবস-২০২৫।
সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিবস উদযাপন শুরু হয়।
দিবসটি উদযাপনের ধারাবাহিকতায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এবং পরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম জনাব মুহাম্মদ আনোয়ার পাশা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম এবং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম- সেবা।
অনুষ্ঠানের শুরুতেই জনাব মোহাম্মদ হাসান আলী, নির্বাহী প্রকৌশলী, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম ও জনাব পলাশ চন্দ্র দাশ, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম তাদের সংশ্লিষ্ট দপ্তরের উল্লেখযোগ্য কর্মকাণ্ড পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।
এরপর বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার চট্টগ্রাম বলেন, "স্থানীয় সরকারকে শক্তিশালী করলে দেশের নিরাপত্তা অনেকাংশই নিশ্চিত করা সম্ভব"।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) জনাব মুহাম্মদ আনোয়ার পাশা স্থানীয় সরকারের পরিসরের ব্যপকতা আলোচনাপূর্বক এর গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কল্যাণমুখী স্থানীয় সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসক চট্টগ্রাম জনাব ফরিদা খানম তাঁর বক্তব্যে বলেন, "স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের মূলভিত্তি"।
আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম জনাব মো: নোমান হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, চট্টগ্রাম জনাব মো: দিদারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মো: শরীফ উদ্দিনসহ জেলা প্রশাসন চট্টগ্রাম, স্থানীয় সরকার প্রকৌশল চট্টগ্রাম এবং জনস্বাস্থ্য প্রকৌশল চট্টগ্রাম এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত