শিক্ষা খাতে চসিকের বিনিয়োগ অব্যাহত থাকবে : মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক    ০৪:০৬ পিএম, ২০২৫-০৩-০২    31


শিক্ষা খাতে চসিকের বিনিয়োগ অব্যাহত থাকবে : মেয়র ডা. শাহাদাত

শিক্ষা বিস্তারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বিনিয়োগ ও ভর্তুকি অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার ৯ নং আকবরশাহ ওয়ার্ডের জানারখীল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে একমাত্র চসিকই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ করে থাকে। বর্তমানে ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে পরিণত করছে চসিক। এক্ষেত্রে প্রতি বছর যে ভর্তুকি দিতে হয় সেটিকে আমি ব্যয় মনে না করে বিনিয়োগ মনে করি। কারণ শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তা…
পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে কোনো ছাড় দেব না: মেয়র ডা. শাহাদাত
চট্টগ্রাম শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ার ক্ষেত্রে কোন ছাড় না দেয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত।
শুক্রবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ তহবিল কর্তৃক আয়োজিত পরিচ্ছন্ন বিভাগের  প্রকাশ বিশ্বাস ও ওবায়দুল হক এর অবসর অনুষ্ঠানে  এ ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রনব শর্মা, হাসান রশীদ, আলী আকবর, কল্লোল দাশ, আবু তাহের সিদ্দিকী,জাহেদুল্লাহ রাশেদ, মহিউদ্দিন আহমেদ, সুজন দাশ, খোরশেদ আলম, বোরহানুল আলম, রহিম উদ্দীন, নাসির উদ্দীন, ইকবাল হোসেন, হৃদয় হোসেন, হাসানুজ্জামান সায়েম প্রমুখ, রিপন কিশোর রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "পরিচ্ছন্ন শহর গড়তে আমরা কোনো ছাড় দেব না। দোকান ও শপিং মলগুলোর সামনে বিন (ডাস্টবিন) রাখতে হবে এবং দোকানিদের দায়িত্ব নিতে হবে সেগুলো রক্ষণাবেক্ষণের। আমি নিয়মিত মনিটরিং করছি এবং কেউ যদি দায়িত্বে অবহেলা করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবো।"
তিনি আরও বলেন, শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সুপারভাইজারদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। যদি কোনো কর্মী অসুস্থ থাকেন বা বয়সজনিত কারণে কাজ করতে না পারেন, তাহলে তাদের পরিবারের অন্য সদস্যদের চাকরির সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, "আমরা চাই পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি মানবিক হতে এবং যারা সত্যিকারের কাজ করতে অক্ষম তাদের বিকল্প ব্যবস্থা করতে।"
মেয়র জানান, সিটি কর্পোরেশনকে স্বয়ংসম্পূর্ণ ও আয়বর্ধক প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি নিরলস কাজ করছেন। তিনি বলেন, "বন্দর থেকে ন্যায্য হিস্যা আদায়ের জন্য আমি উদ্যোগ নিয়েছি। রাজস্ব আদায় বাড়াতে অটোমেশন ব্যবস্থা চালু করছি যাতে শতভাগ কর আদায় সম্ভব হয়। যদি আমি সফল হই, তাহলে কর্মচারীদের বেতন প্রদান ও নাগরিক সেবা প্রদানে আমার জন্য কোনো সমস্যা হবে না।"
তিনি আরও বলেন, "আমি চাই সিটি কর্পোরেশন একটি স্থিতিশীল ও আয়বর্ধক সংস্থা হয়ে উঠুক। যারা কর দিচ্ছেন না, তাদের কর দিতে বাধ্য করতে হবে। এতে রাজস্ব বৃদ্ধি পাবে এবং কর্মচারীদের বেতন কাঠামো স্থায়ী করা সম্ভব হবে।"
শহরের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, "আমি চট্টগ্রামকে একটি 'গ্রীন সিটি' বানানোর পরিকল্পনা করছি। প্রতিটি ওয়ার্ডকে সবুজায়নের আওতায় আনতে চাই। পর্যাপ্ত আলোকায়নের জন্য স্ট্রিট লাইট স্থাপন করা হবে, যাতে রাতেও শহর আলোকিত থাকে। রাস্তার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা শেষ হলে শহরের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।"
মেয়র শহরের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "এই শহর আমাদের সবার, তাই একে পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতা করুন, কর পরিশোধ করুন এবং শহরের সৌন্দর্য রক্ষায় সচেতন হোন।" তিনি আরও বলেন, "আমি চাই, দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে কাজ করি, কারণ আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত চট্টগ্রামকে একটি উন্নত ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা।"
অনুষ্ঠানের শেষ অংশে বিদায়ী কর্মকর্তাদের অবদানের প্রশংসা করে মেয়র বলেন, "আপনারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়নে কাজ করেছেন। আপনাদের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে যেকোনো পরামর্শ বা সহযোগিতার জন্য আপনারা সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত থাকতে পারেন।"


রিটেলেড নিউজ

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

অলিউল্লাহ খান

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত

তাহের-লিংকন কমিটির নতুন চমক

তাহের-লিংকন কমিটির নতুন চমক

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ

প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাদা কাগজ প্রতিবেদক

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত

রঙে-রেখায় স্বপ্নের উড়ান  হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

রঙে-রেখায় স্বপ্নের উড়ান হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

হাসান মেহেদী

অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত