সয়াবিন তেল এর মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে চট্টগ্রাম জেলা প্রশাসন এর মতবিনিময়

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ    ০৪:৫৪ পিএম, ২০২৫-০৩-০৪    31

সয়াবিন তেল এর মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে চট্টগ্রাম জেলা প্রশাসন এর  মতবিনিময়

সভায় রমজানে বিদ্যমান ভোজ্য তেলের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক, চট্টগ্রাম ফরিদা খানম তার বক্তব্যে বলেন, "রমজানে বর্তমানে ভোজ্য তেলের উচ্চমূল্যে যে সংকট তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্য ত্বরিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।" এ সময় তিনি সকলের কাছ থেকে সয়াবিন তেলের খুচরা মূল্য নির্ধারণের জন্য পরামর্শ আহবান করেন। সকল ব্যবসায়ীদের সাথে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে খুচরা বাজারে খোলা  সয়াবিন তেলের সর্বোচ্চ মূল্য প্রতি লিটারে ১৬০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমগ্র চট্টগ্রাম জেলা ব্যাপী এই মূল্য আগামী ১০ই এপ্রিল তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়াও সয়াবিন তেলের মূল্য বাজারে কার্যকর আছে কিনা তা মনিটরিং করার জন্য নিয়মিত জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন কর্তৃক অভিযান চলমান থাকবে বলে উল্লেখ করা হয়।

মেয়র তার বক্তব্যে বলেন, "অন্যান্য মুসলিম দেশগুলি রমজানে ভর্তুকি প্রদান করে পণ্যের দাম স্বাভাবিক রাখে। তা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও বাজারের এই বিদ্যমান অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হবে।"

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক চট্টগ্রাম কর্তৃক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং সকল পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে সয়াবিন তেল ক্রয় বিক্রয়ের জন্য অনুরোধ করা হয়। এ সময় সভায় পুলিশ সুপার, চট্টগ্রাম জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে ৪.০৩.২৫ তারিখ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। জেলা প্রশাসক চট্টগ্রামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময়  সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার চট্টগ্রাম, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, ছাত্র প্রতিনিধি দল, ভোক্তা প্রতিনিধিদল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীবৃন্দ। 

রিটেলেড নিউজ

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

অলিউল্লাহ খান

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত

তাহের-লিংকন কমিটির নতুন চমক

তাহের-লিংকন কমিটির নতুন চমক

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ

প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাদা কাগজ প্রতিবেদক

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত

রঙে-রেখায় স্বপ্নের উড়ান  হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

রঙে-রেখায় স্বপ্নের উড়ান হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

হাসান মেহেদী

অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত