মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৯ এএম
গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বর্তমান পরিস্থিতিতে দলের প্রস্তাবনা হাজির করেছি। আমরা মনে করি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটি সংবিধান প্রকৃতার্থে গণতন্ত্রের দিকে উত্তরণে আমাদের সহায়তা করবে।
তিনি বলেন, আমরা বলেছি, জাতীয় নির্বাচন গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে। এর মাধ্যমেই পুরোনো শাসন কাঠামো এবং সংবিধান পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব।
মঙ্গলবার (০৪ মার্চ) রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা।
জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা জীবন দিয়েছেন, তা যেন আমরা ঠিকভাবে ধারণ করতে পারি। পাশাপাশি আমরা যারা আহত হয়েছেন, তাদের ত্যাগের প্রতি স্যালুট জানাই। আমরা অবিলম্বে গণহত্যার দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই।
তিনি বলেন, বিচারের মাধ্যমে শহীদদের পরিবার এবং আহতদের কষ্ট কিছুটা হলেও কমানো সম্ভব। বাংলাদেশে যারা ফ্যাসিজম কায়েম করেছিল, তাদের এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, যেন শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই কেউ স্বৈরাচার হয়ে উঠতে চাইলে একবার ভেবে নেয়। এই বিচার নিদর্শন হওয়া উচিত।
এনসিপি আহ্বায়ক বলেন, আমাদের এই ভুখণ্ডের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে, ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল এবং সেখান থেকে ২০২৪ সাল পর্যন্ত, সব ইতিহাস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা নিজেদের কার্যক্রম পরিচালনা করব।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত