সন্দ্বীপে কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় সেবা বঞ্চিত ২০ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক    ০৭:৪৫ পিএম, ২০২৫-০৩-০৮    36


সন্দ্বীপে কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় সেবা বঞ্চিত ২০ হাজার মানুষ

চট্টগ্রামের সন্দ্বীপে ৩৯ টি কমিউনিটি ক্লিনিক দিয়ে প্রান্তিক মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে বাউরিয়া মোস্তাফিজুর রহমান কমিউনিটি   ক্লিনিকটি প্রায় বন্ধ থাকার অভিযোগ রয়েছে। এমনকি টাকার বিনিময়ে ঔষধ দেয়ার অভিযোগও রয়েছে এলাকাবাসীর। 

অভিযুক্ত কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি'র নাম মোঃ সোহেল। অভিযোগের বিষয়ে  ৮ মার্চ (শনিবার) সরেজমিনে গিয়ে তাঁকে পাওয়া যায়নি । মোবাইল ফোনে যোগাযোগ করেও কথা বলা যায়নি।  এতে করে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বাউরিয়া ০৮ নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত জেলাপাড়া ও বেড়িবাঁধ এলাকার বাসিন্দারা।   এখানে নারীদের গর্ভকালীন, প্রসবকালীন, শিশুস্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়ার কথা। কিন্তু ক্লিনিকটি বেশিভাগ সময় বন্ধ থাকায় এলাকাবাসী পড়েছে বিপাকে।এসময় সেবা না পেয়ে ফিরে যেতে দেখা যায় ৫৫ বছর বয়সী দুইজন   নারীকে। ক্লিনিকের বিষয়ে কথা হলে তাঁরা জানান, ‘টানা দুই দিন এসেছি। দুই দিনই ফিরে যেতে হয়েছে। যদি ক্লিনিক বন্ধই থাকে তাহলে এর দরকারটা কি।’ 

তাঁরা আরও বলেন, ‘ক্লিনিকটি  এতে দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা লোকজন হতাশ হয়ে ফিরে যান।’  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, কমিউনিটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার না থাকলে স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীরা সেখানে সপ্তাহে ছয়দিন কাজ করার কথা। 

একইদিন সাড়ে দশটায় উপজেলার হারামিয়া কমিনিউটি ক্লিনিক পরিদর্শনে গেলে বন্ধ পাওয়া যায়। দায়িত্বরত সিএইচসিপি ইকবাল হোসেনের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।, যদিও সপ্তাহে ছয় দিন খোলা থাকার কথা।বেলা এগারটায়  কাছিয়াপাড় কমিনিউটি ক্লিনিকও বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে  সন্দ্বীপ  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস  বলেন, ইকবাল ছুটিতে আছে,  সোহেল ছুটিতে নেই। বিষয়টি নিয়ে অফিসিয়ালি ব্যবস্থা নেয়া হবে। তাঁর কাছে ছুটিতে কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী কোন কমিনিউটি ক্লিনিক বন্ধ রাখা যাবে না। ছুটির ক্ষেত্রে স্বাস্থ্য সহকারীর মাধ্যমে হলেও কমিউনিটি ক্লিনিক খোলা রাখতে হবে। 


রিটেলেড নিউজ

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পালন:

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পালন:

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য উদ্‌যাপন এবং সংস্থার স্মরণিকা “স্প... বিস্তারিত

তেঁতুল শুধু টক নয়, পুষ্টিগুণেও ভরপুর

তেঁতুল শুধু টক নয়, পুষ্টিগুণেও ভরপুর

তেঁতুলের নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে। টক স্বাদের এই ফলটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, শরীরের ... বিস্তারিত

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে যে ৫ তেল

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে যে ৫ তেল

কোলেস্টেরলের সমস্যায় যারা ভুগছেন তাদের হাজার বিধি-নিষেধ মেনে খাওয়া-দাওয়া করতে হয়। কোলেস্টেরলের স... বিস্তারিত

সন্দ্বীপে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

সন্দ্বীপে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

জাতীয় ইমার্জেন্সি হাম রুবেলা টীকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সফল করার লক্ষে সন্দ্বীপে প্রথম শ্রে... বিস্তারিত

ঈদের ছুটিতেও সন্দ্বীপে থেমে নেই স্বাস্থ্যসেবা

ঈদের ছুটিতেও সন্দ্বীপে থেমে নেই স্বাস্থ্যসেবা

মো. মাইন উদ্দিন, সন্দ্বীপ

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:ঈদের ছুটিতে যখন অনেক সরকারি দপ্তরে স্বাভাবিক কার্যক্রম সীমিত থাকে... বিস্তারিত

 অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর তত্ত্বাবধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর তত্ত্বাবধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ফ্রি মেডিক্যাল ক্যাম্প অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানেসন্দ্বীপ জেনারেল ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত