রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকবে জাতিসংঘ : জাতিসংঘ মহাসচিবের

ডেস্ক রিপোর্ট    ০৪:৪০ পিএম, ২০২৫-০৩-১৫    23


রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকবে জাতিসংঘ :  জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব বলেন, পবিত্র রমজান মাসে আমি সংহতির বার্তা নিয়ে কক্সবাজারে এসেছি। রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সংহতি জানাই। আর তাদের উদারভাবে আশ্রয় দেওয়া বাংলাদেশি জনগণের প্রতিও আমার সংহতি রইল।  

আমি এখানে এসেছি শুধু তাদের দুর্দশার কথা তুলে ধরার জন্য নয়, বরং তাদের সম্ভাবনার ওপর বৈশ্বিক দৃষ্টি আকর্ষণে করতেও। এখানে বসবাসকারী ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী আত্মসম্মানবোধ-সম্পন্ন। তারা সংগ্রামী। বৈশ্বিক সমর্থন তাদের প্রয়োজন। ’ 

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও পদক্ষেপ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির ঘুরে দেখে সাংবাদিকদের সামনে ব্রিফিংকালে আহ্বান জানান।

পরে তিনি প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেন।  

 

তিনি বলেন, কয়েক দশকের বৈষম্য নিপীড়নের পর আট বছর আগে রাখাইন রাজ্যে ভয়াবহ গণহত্যার ফলে বিপুলসংখ্যক রোহিঙ্গা দেশ (মিয়ানমার) ছাড়তে বাধ্য হন। সম্প্রতি আরও অনেক রোহিঙ্গা এসেছেন, যারা নির্মম নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে পালিয়ে এসেছেন, যা সামগ্রিকভাবে মুসলিমবিরোধী বিদ্বেষকে উসকে দিয়েছে।  

রোহিঙ্গা শরণার্থীরা এখানে এসেছেন সেই মৌলিক চাহিদার জন্য, যা বিশ্বের যেকোনো মানুষেরই থাকেসুরক্ষা, সম্মান এবং নিজেদের পরিবারের নিরাপত্তা। আমি আজ অনেকের সঙ্গে দেখা করেছি কথা বলেছিতাদের সাহস আমাকে অনুপ্রাণিত করেছে, আর তাদের দৃঢ়চেতা মনোভাব আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে,’ বলেন জাতিসংঘ মহাসচিব।

অনেকেই মিয়ানমারে তাদের ভয়াবহ অভিজ্ঞতা এবং এখানে আসার পথের কষ্টকর অভিজ্ঞতা শুনিয়েছেন। তারা নিজ দেশে ফিরে যেতে চানমিয়ানমারই তাদের মাতৃভূমি। নিরাপদ, স্বেচ্ছায় সম্মানজনক প্রত্যাবাসনই এই সংকটের মূল সমাধান।

মিয়ানমারের সব পক্ষের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, বেসামরিক জনগণের সুরক্ষাকে অগ্রাধিকার দিন এবং সাম্প্রদায়িক উত্তেজনা সহিংসতা আরও উসকে দেওয়া থেকে বিরত থাকুনযেন গণতন্ত্রের শেকড় গজাতে পারে।

মিয়ানমারের পরিস্থিতি এখনও ভয়াবহ, বিশেষ করে রাখাইন রাজ্যে। যতদিন না রাখাইনে সংঘাত পরিকল্পিত নিপীড়ন শেষ হচ্ছে, ততদিন সুরক্ষার জন্য আশ্রয় খোঁজা ব্যক্তিদের পাশে থাকতে হবে আমাদের।

জাতিসংঘ মহাসচিব বলেন, আমরা গভীর মানবিক সংকটের দ্বারপ্রান্তে। অর্থ সহায়তা কাটছাঁটের কারণে ২০২৫ সালে মানবিক সহায়তার জন্য আগের বছরের তুলনায় মাত্র ৪০ শতাংশ তহবিল পাওয়া যেতে পারেযা বড় ধরনের সংকট তৈরি করতে পারে। এর পরিণতি হবে ভয়ংকরমানুষ কষ্ট পাবে, আর অনেকেই প্রাণ হারাবে।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই মানবিক সহায়তায় বিনিয়োগ করা জরুরি, কারণ এই লোকেরা এরইমধ্যে সীমাহীন কষ্ট ভোগ করেছে। সময় নষ্ট করার সুযোগ নেই। আমাদের স্বীকার করতে হবে যে বাংলাদেশের জনগণ বিশাল ত্যাগ স্বীকার করে তাদের ভূমি, বনভূমি, সীমিত পানি সামান্য সম্পদ শরণার্থীদের সঙ্গে ভাগাভাগি করছে।

গুতেরেস আরও বলেন, আমি শেষবার কক্সবাজারে এসেছিলাম ২০১৮ সালে। শরণার্থী শিবিরগুলোতে অনেক পরিবর্তন উন্নতি দেখেছি। তবে এখনো নানা ধরনের বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। এই শিবির আশ্রয়দাতা বাংলাদেশি জনগণ সরাসরি জলবায়ু সংকটের মুখোমুখি।

গ্রীষ্মকালে তীব্র তাপদাহ, আর আগুন লাগার ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়। ঘূর্ণিঝড় বর্ষার মৌসুমে বন্যা ভয়ংকর ভূমিধস বাড়িঘর ধ্বংস করে, জীবন কেড়ে নেয়। এখানকার মানুষ শুধু খাদ্য সহায়তা নয়, বরং শিক্ষা, দক্ষতা উন্নয়ন স্বনির্ভর হওয়ার সুযোগও চায়।

জাতিসংঘ মহাসচিব বলেন, যখন ভবিষ্যতের আশা কমে যায়, তখন স্বাভাবিকভাবেই সহিংসতা, অপরাধ নিরাপত্তা সংকট বাড়ে। কিছু রোহিঙ্গা পরিবার নিজেদের ভবিষ্যৎ অনিশ্চিত দেখে জীবন বাজি রেখে বিপদসংকুল সমুদ্রযাত্রায় ঝুঁকতে বাধ্য হচ্ছে।

মানবিক সহায়তা যেন তাদের কাছে পৌঁছায়, সেটি নিশ্চিত করা আমাদের বিশেষ দায়িত্ব। তাদের সামনে প্রমাণ হাজির করতে হবে যে, বিশ্ব তাদের ভুলে যায়নি। ভালো সময়েও এই মানবিক সহায়তা কখনোই যথেষ্ট ছিল না। আর এখন তো সময় আরও কঠিন।

তিনি বলেন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বহু মানবিক উন্নয়নমূলক এনজিও বড় ধরনের তহবিল সংকটের মুখোমুখি হচ্ছে। এটি মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলবেতাদের বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার, চিকিৎসা জরুরি সেবা, সুরক্ষাসবই অনিশ্চিত হয়ে পড়বে। শরণার্থীরা সম্পূর্ণভাবে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

জাতিসংঘ মহাসচিব বলেন, বাজেট সংকোচনের ভয়াবহ প্রভাব সবচেয়ে বেশি পড়ছে কক্সবাজারে থাকা অসহায় মানুষের ওপর। তহবিল সংকোচনের ভয়াবহ মূল্য মানুষকে জীবন দিয়ে দিতে হয়। শেষ পর্যন্ত এর স্থায়ী সমাধান মিয়ানমারেই হতে হবে।

শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায় টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আমরা হাল ছাড়ব না। এর আগে আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসার আহ্বান জানাই। রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সংহতি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজনতেমনি বাংলাদেশের প্রতিও।

এই পবিত্র রমজান মাসে আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাইরোহিঙ্গা জনগোষ্ঠী তাদের আশ্রয়দানকারী বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি সংহতি শুধু কথায় নয়, কার্যকর পদক্ষেপ বাস্তব সহায়তার মাধ্যমে প্রদর্শন করুন,’ বলেন তিনি।

 


রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত