মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৯ এএম
জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্যকে একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।
শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানার উদ্যোগে আয়োজিত থানার সদস্যদের (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
থানা আমীর ফারুকে আজমের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মুহাম্মদ সালাউদ্দীনের সঞ্চালনায় নগরীর আগ্রাবাদে একটি স্থানীয় মিলনায়তনে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বায়তুশ শরফ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলামের দারসুল কোরআনের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বর্তমান সরকারের কিছু ভুল থাকার পরেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি যে ভালো কাজ রয়েছে তার জন্য ধন্যবাদ জানান। তিনি সদস্যদের বলেন, সকল কাজ হতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য। পাশাপাশি রুকনদের ব্যক্তিগত জীবনে শতভাগ ইসলাম পালনের উদাত্ত আহবান জানান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। তিনি সংগঠনের সমসাময়িক বিভিন্ন বিষয়ের পাশাপাশি আগামীদিনে এ জাতিকে নেতৃত্ব দেওয়ায় জন্য প্রস্তুতি গ্রহণ করতে জামায়াতে ইসলামীর রুকনদের আহবান জানান।
উক্ত প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ড আমীর ইমরানুল হক, ২৭ নম্বর ওয়ার্ড আমীর মুজিবুল হক, ২৩ নম্বর ওয়ার্ড আমীর আব্দুর রহিম মোল্লা প্রমুখ।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত