মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৩ এএম
১৪ মার্চ চট্টগ্রাম মহানগরের রাজাখালী ও চাকতাই, বাকলিয়া বাজারে রমজান মাসে নিত্য পণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: সাইফুল ইসলাম ভূঞা, জনাব সুব্রত হালদার ।
অভিযান চলাকালে বিএস টি আই এর লাইসেন্স বিহীন একটি পানীয়জল সরবরাহকারী প্রতিষ্ঠান ও একটি মুডি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০২টি মামলায় মোট ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এদিকে আজ কাজীরহাট বাজার, কালুরঘাট এ মুদি দোকান ও কাঁচা বাজারে রমজান মাসে নিত্য পণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তামজীদুর রহমান এবং জনাব মো: আসিফ জাহান সিকদার।
অভিযান চলাকালে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায়, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম রাখায় কৃষি বিপণন আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৬টি মামলায় মোট ১৩,৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুদদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত