মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৯ এএম
চট্টগ্রাম নগরীর টেরিবাজার নালার পাড় খাজা মার্কেট ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
রবিবার দিবাগত রাত ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সমবেদনা জানান তিনি।
এসময় আলহাজ্ব শাহজাহান চৌধুরী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাছির উদ্দীন চৌধুরীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং অল্পসময়ের মধ্যে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার তৌফিক কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদ, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল
মান্নান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর, আন্দরকিল্লা ওয়ার্ড আমীর ওসমান গনিসহ সমিতির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠান নাজিম উদ্দীন ব্রাদার্সের একটি কাপড়ের গুদামে রবিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেন। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত