১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট    ০১:১৯ পিএম, ২০২৫-০৩-১৯    62


১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন  মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা

৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযানে যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।   

রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এইচ. এম. খালিদ ইফতেখার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ এর বিধি ৩ এর উপবিধি (১) এর দফা (ক) তে প্রদত্ত ক্ষমতাবলে, সরকার, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বৎসর ১৫ এপ্রিল হইতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ (আটান্ন) দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করিল।’

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশ সরকার বছরের নির্দিষ্ট একটি সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়। প্রতিবছর বাংলাদেশের জলসীমায় এই নিষেধাজ্ঞা থাকে ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন। আর ভারতের জলসীমায় তা থাকে ১৫ এপ্রিল থেকে ১৪ জুন (৬১ দিন)। 

জেলেদের অভিযোগ, বাংলাদেশের নিষেধাজ্ঞা বলবৎ থাকার মধ্যে প্রায় ৩৯ দিন ভারতীয় জেলেরা দেদার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যান। এতে দেশের লাখ লাখ জেলেকে ক্ষতিগ্রস্ত হতে হয়। সেই সঙ্গে সরকার যে উদ্দেশে এই নিষেধাজ্ঞা আরোপ করত, তা শুধু ব্যাহতই হয় না; বরং দেশের সমুদ্র ও অভ্যন্তরীণ উৎসে মাছের মজুতও হুমকিতে পড়ে।

সরকার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করে যে প্রজ্ঞাপন জারি করেছে, তাতে প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নির্ধারণ করা হয়েছে। একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও। এ ক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞো বলবৎ থাকার দুদিন আগে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। 

মন্ত্রণালয়ের সামুদ্রিক মৎস্য-২ শাখার উপসচিব এইচ এম খালিদ ইফতেখার রাষ্ট্রপতির নির্দেশক্রমে গত রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন।


রিটেলেড নিউজ

মীরসরাইয়ের জোরারগঞ্জে ইউসিবি ব্যাংকের উপ-শাখার শুভ উদ্বোধন

মীরসরাইয়ের জোরারগঞ্জে ইউসিবি ব্যাংকের উপ-শাখার শুভ উদ্বোধন

সাদা কাগজ প্রতিবেদক

 রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রা ::: চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে আল-মদিনা শপিং সেন্টারà... বিস্তারিত

সন্দ্বীপে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

সন্দ্বীপে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

সাদা কাগজ প্রতিবেদক

সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে ব... বিস্তারিত

চট্টগ্রামে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন প্রকাশ ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার

চট্টগ্রামে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন প্রকাশ ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম বিভাগের প্রতি ৬ জন বাসিন্দার মধ্যে ১ জনের কাছে ব্র্যাকের সেবা পৌঁছেছে। স্বাস্থ্য, শিক্à¦... বিস্তারিত

আস্থা সংকটে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

আস্থা সংকটে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

১

অকার্যকর ঘোষিত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে নতুন নাম ও পরিচয়ে যাত্রা শুরু করেছে— সম্মিলিত ইসলà¦... বিস্তারিত

শিক্ষার্থীদের সঞ্চয় অভ্যাস গড়ে তুলতে ন্যাশনাল গ্রামার স্কুলে ওয়ান ব্যাংকের উদ্যোগ

শিক্ষার্থীদের সঞ্চয় অভ্যাস গড়ে তুলতে ন্যাশনাল গ্রামার স্কুলে ওয়ান ব্যাংকের উদ্যোগ

১

‘আজকের ছোট সঞ্চয়ই হতে পারে আগামী দিনের বড় পুঁজি’— এই বার্তা নিয়েই ওয়ান ব্যাংক লিমিটেডে হালিশহর শাà... বিস্তারিত

ফ্যাশনে নিজস্ব ছোঁয়া – “আদ্রিতা বুটিকস এন্ড টেইলার্স”

ফ্যাশনে নিজস্ব ছোঁয়া – “আদ্রিতা বুটিকস এন্ড টেইলার্স”

১

বাংলা ঐতিহ্য, আধুনিক ডিজাইন ও মানসম্পন্ন পোশাক তৈরির এক অনন্য সমন্বয় নিয়ে এগিয়ে চলেছে “আদ্রিতা বুà... বিস্তারিত

সর্বশেষ

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

সাদা কাগজ প্রতিবেদক

-মোঃ তাজুল ইসলাম কামরুল   " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির  বিরুদ্ধে  থানায় জিডি

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির বিরুদ্ধে থানায় জিডি

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের  সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

সাদা কাগজ প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম  অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত