সংস্কার শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিন: চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক    ০১:৪২ পিএম, ২০২৫-০৩-১৯    29


সংস্কার শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিন: চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর  শাহজাহান চৌধুরী

রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, পেশাজীবী, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, ডাক্তার, সাংবাদিক, গবেষক, ব্যবসায়ী সমাজের বিভিন্ন স্তরের অংশীজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 ইফতারের পূর্ব মুহূর্তে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, বিগত ১৬ বছর এদেশ নির্বাচনবিহীন সরকারের মাধ্যমে পরিচালিত হয়েছে। সেই সরকার মানুষের অধিকার ভূলন্ঠিত করেছিল। তারা অর্থনৈতিক, বিচার সামাজিক দিক থেকে বিশৃঙ্খলা তৈরি করেছিল। সেই সময় মানুষের কোনো স্বাধীনতা ছিল না।

 

তিনি বলেন, যারা শাসন করেছিল তারা এদেশের সম্পদ লুণ্ঠন করেছিল। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু বানিয়ে দিয়েছে। বিগত স্বৈরাচারী শাসক দেশের বিভিন্ন ব্যাংক ডাকাতি করেছে। মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করেছে।

তিনি সংস্কারের ব্যাপারে বলেন, আমরা অর্ন্তবর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানাচ্ছি। যৌক্তিক সময় বলতে সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন তার বেশি নয়।

  ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, দৈনিক কর্ণফুলীর সম্পাদক আলহাজ্ব আফছার উদ্দিন চৌধুরী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো-ভিসি . আবু বকর রফিক আহমদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক . আতহার উদ্দিন, ইফতেখার উদ্দিন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর . বেলাল নুর আজিজ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি আলাউদ্দিন, সেক্রেটারি মো. আফসার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুসলেহ উদ্দিন, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, মাওলানা শাব্বির আহমদ, প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কচি, বাসসের ব্যুরো প্রধান শাহনেওয়াজ, এটিএন বাংলার ব্যুরো প্রধান আবুল হাসনাত, সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, যুগান্তরের ব্যুরো প্রধান শহিদুল্লাহ শাহরিয়ার, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন প্রমুখ।

 

ইফতার মাহফিলে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর . ওবায়েদুল্লাহ পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, দক্ষিণ জেলা সেক্রেটারি বদরুল হক, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস মুহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এস এম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, অধ্যাপক মুহাম্মদ নুর, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, হামেদ হাসান এলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যাপক লিয়াকত আক্তার ছিদ্দিকী, নগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মো. ইব্রাহিম রনি, চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম প্রমুখ।

 মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।

 ইফতারির পূর্ব মুহূর্তে নগর আমীরে শাহজাহান চৌধুরী মাহফিলে উপস্থিত সবাইকে নিয়ে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি কল্যাণ কামনা করে আল্লাহর নিকট দোয়া করেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ইফতার মাহফিল সঞ্চালনা করেন।


রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত