মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৩ এএম
নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে গত বছর নাম লেখান সিনেমায়। প্রথম সিনেমা ‘ফাতিমা’ দিয়ে বেশ প্রশংসা কুড়ান এ অভিনেত্রী। এটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান।
সিনেমাটি দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে অর্জন করেছে বিভিন্ন পুরষ্কারও। ঢাকা আন্তর্জাতিক উৎসবেও এটি প্রদর্শিত হয়েছে। এবার সিনেমাটি ঘরে বসেই দেখতে পারবেন দর্শকরা।
জানা গেছে, ২০ ফেব্রুয়ারি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি মুক্তি দেয়া হবে।
এ প্রসঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, এটি আমার প্রথম সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর ভালো সাড়া পেয়েছি। এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে। এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়। আমি চাই সবাই সিনেমাটি দেখুক।
সংশ্লিষ্টরা জানান, এটি গত বছরেই ওটিটিতে মুক্তি দেয়ার কথা থাকলেও গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের প্রেক্ষাপটে সেই সিদ্ধান্ত পিছিয়ে যায়। সিনেমাটিতে উঠে এসেছে এক নারীর জীবন সংগ্রামের গল্প। পরিবারের মায়া ছেড়ে ঢাকা শহরে এসে নতুন করে জীবন শুরু করার যে সংগ্রাম তাই দেখানো হয়েছে তাতে। এদিকে ক্যারিয়ারের প্রথম সিনেমার সাফল্যে এরকম আরও কাজ করতে চান বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই প্রকাশ্যে আসছে অনেকের মনের ক্ষোভ-বিক্ষোভের কথা। ... বিস্তারিত
বলিউড তারকা কিয়ারা আদভানি সাধারণত ব্যক্তিজীবন নিয়ে খুব কম কথা বলেন। কিন্তু এবার মাতৃত্ব, মানসিক প... বিস্তারিত
শামছুল আরেফিন শাকিল :বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবার ঈদ উদযাপনে নিয়ে এসেছে নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্... বিস্তারিত
ছোট পর্দার অভিনেতা জাহের আলভী এবার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ ... বিস্তারিত
ভালো নেই সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার এবারের ভালোবাস দিবস কেটেছে হাসপাতালের বিছা... বিস্তারিত
দেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিং করতে দেশ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত