সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৭:২৬ এএম
বাইডেন প্রশাসনের আটকে রাখা গোলাবারুদ সরবরাহ করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বার্তায় নেতানিয়াহু বলেছেন, ট্রাম্প ইসরাইলের ইতিহাসে সেরা বন্ধু। তার পদক্ষেপ যা ইরানের প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে ‘কাজ শেষ করতে’ সহায়তা করবে।
নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে দেশটির মিত্রশক্তির বিরোধিতা করে আসছেন।
রোববার ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘হোয়াইট হাউসে থাকা ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের ইতিহাসে সেরা বন্ধু, তিনি এটি প্রমাণ করেছেন আমাদের সকল গোলাবারুদ পাঠিয়ে, যা আটকে ছিল। এর মাধ্যমে তিনি ইসরাইলকে সেই সব সরঞ্জাম দিচ্ছেন যা আমাদের ইরানের সন্ত্রাসী অক্ষের বিরুদ্ধে কাজ শেষ করতে প্রয়োজন।’
গত মাসে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এমন মন্তব্য করেছিলেন, যেখানে তিনি বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের বিরুদ্ধে কাজ শেষ করব।’
নেতানিয়াহু তখন বলেছিলেন, গাজা যুদ্ধে শুরু হওয়ার পর ইসরাইল ‘‘ইরানের সন্ত্রাসী অক্ষকে এক জোরালো আঘাত দিয়েছে,’ এবং তিনি ইরানের ‘প্রতিরোধ অক্ষ’—যাতে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহী রয়েছে—এর বিরুদ্ধে কথা বলছিলেন।
জানুয়ারিতে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করা ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ নীতি পুনরায় চালু করেছেন, যা তার প্রথম শাসনামলের সময় ছিল।
এছাড়া, ট্রাম্প ইসরাইলের প্রতি তার দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন, গত মাসে নেতানিয়াহুকে হোয়াইট হাউসে প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে আমন্ত্রণ জানিয়ে।
শনিবার রুবিও বলেন, তিনি ইসরাইলকে আনুমানিক ৪ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দ্রুত পাঠানোর ঘোষণা দিয়েছেন এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে আরোপিত আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন।
ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্à¦... বিস্তারিত
রাতভর ৮০টি যুদ্ধবিমান থেকে ইরান জুড়ে গোলাবর্ষণ করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এ হà¦... বিস্তারিত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বেশ জোর দিয়েই বলছে, দীর্ঘস্থায়ী লড়াই চà¦... বিস্তারিত
ওমানের দুকুম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাতজন প্রবাসী নিহত হয়েছেà¦... বিস্তারিত
গাউসিয়া কমিটি বাংলাদেশ আল বিদায়া সানাইয়া (ওমান) শাখা ও ব্যবসায়ীদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবà§... বিস্তারিত
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট পাস’ চালুর দাবি সম্পূর্ণ মিথ্যা ... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত