মা ও শিশুর আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করব : মেয়র ডা. শাহাদাত

প্রেসবিজ্ঞপ্তি    ০৩:৫২ পিএম, ২০২৫-০৩-২০    25


মা ও শিশুর আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করব : মেয়র ডা. শাহাদাত

মা, নবজাতক শিশু ও কিশোর-কিশোরীর আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে "Capacity Building of Providers on MNCAH Standards" বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কাজীর দেউড়ি ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এ কর্মশালায় চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমাম হোসেন রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিসেফ বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ দোলোয়ার, ইউনিসেফ কনসালট্যান্ট ডাঃ সরোয়ার আলম, চসিক স্বাস্থ্য কর্মকর্তা হোসনে আরা বেগম, সহকারি স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ইউনিসেফের ফ্যাসিলেটার তাসলিমা রহমান, ডাঃ তপন কুমার চক্রবর্তী, ডাঃ সরোয়ার আলম সহ চসিকের চিকিৎসকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, নগরীতে নবজাতক শিশু ও মায়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে  পদক্ষেপ নিয়েছি। মেমন হাসপাতালকে একটি বিশেষায়িত মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছি। এতে নবজাতকরা উন্নত এনআইসিইউ (NICU) সুবিধা পাবে এবং প্রসূতি মায়েদের চিকিৎসার জন্য আর অন্য কোথাও যেতে হবে না। শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টিকাদান কর্মসূচি আরও জোরদার করতে হবে। আমরা চাই প্রতিটি ওয়ার্ডে আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপিত হোক, যেখানে আধুনিক চিকিৎসার সুযোগ থাকবে।

রাতের জরুরি চিকিৎসাসেবা প্রসঙ্গে মেয়র বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রাতের শিফটে উপস্থিত থাকার বিষয়ে গুরুত্ব দিতে হবে এবং তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে। তিনি বলেন, “রাতে জরুরি সেবা নিশ্চিত করতে সব ধরনের সহায়তা দেওয়া হবে, যাতে কোনো রোগী সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়।”

শিশুদের মানসিক স্বাস্থ্য ও সঠিক বিকাশের ওপর গুরুত্ব দিয়ে মেয়র বলেন, প্রতিটি স্কুলে চাইল্ড সাইকোলজিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, শিশুদের মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। অনেক মেধাবী শিক্ষার্থী আছে, যারা তাদের যথাযথ দক্ষতা প্রদর্শন করতে পারে না। চাইল্ড সাইকোলজিস্টের মাধ্যমে তাদের সাইকোথেরাপি দেওয়া হলে তারা ভালো ফলাফল করতে পারবে। সপ্তাহে অন্তত দুদিন তারা ক্লাস নিলে বাচ্চাদের মনোযোগ বাড়বে।"

তিনি আরও বলেন, “শহরের প্রতিটি নাগরিক যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আধুনিক ও সমন্বিত করতে পারলে চট্টগ্রামকে একটি ক্লীন, গ্রীন ও হেলদী সিটিতে রূপান্তর করা সম্ভব হবে


রিটেলেড নিউজ

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পালন:

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পালন:

কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য উদ্‌যাপন এবং সংস্থার স্মরণিকা “স্প... বিস্তারিত

তেঁতুল শুধু টক নয়, পুষ্টিগুণেও ভরপুর

তেঁতুল শুধু টক নয়, পুষ্টিগুণেও ভরপুর

তেঁতুলের নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে। টক স্বাদের এই ফলটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, শরীরের ... বিস্তারিত

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে যে ৫ তেল

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে যে ৫ তেল

কোলেস্টেরলের সমস্যায় যারা ভুগছেন তাদের হাজার বিধি-নিষেধ মেনে খাওয়া-দাওয়া করতে হয়। কোলেস্টেরলের স... বিস্তারিত

সন্দ্বীপে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

সন্দ্বীপে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

জাতীয় ইমার্জেন্সি হাম রুবেলা টীকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সফল করার লক্ষে সন্দ্বীপে প্রথম শ্রে... বিস্তারিত

ঈদের ছুটিতেও সন্দ্বীপে থেমে নেই স্বাস্থ্যসেবা

ঈদের ছুটিতেও সন্দ্বীপে থেমে নেই স্বাস্থ্যসেবা

মো. মাইন উদ্দিন, সন্দ্বীপ

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:ঈদের ছুটিতে যখন অনেক সরকারি দপ্তরে স্বাভাবিক কার্যক্রম সীমিত থাকে... বিস্তারিত

 অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর তত্ত্বাবধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর তত্ত্বাবধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ফ্রি মেডিক্যাল ক্যাম্প অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানেসন্দ্বীপ জেনারেল ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত